CM Mamata Banerjee | এসআইআর স্থগিত করার দাবি মমতার, কারণও জানালেন তিনি

CM Mamata Banerjee | এসআইআর স্থগিত করার দাবি মমতার, কারণও জানালেন তিনি

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে এসআইআরের আবহেই সোমবার উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এদিন উত্তরকন্যায় (Uttarkanya) প্রশাসনিক বৈঠক করেন তিনি। সেখান থেকেই কেন্দ্র ও নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এসআইআর (SIR) স্টে করা উচিত কমিশনের।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় এসআইআর স্টে করা উচিত। কারণ কোটি কোটি মানুষ এখনও ফর্মই পায়নি।’ তাঁর মতে, এত কম সময়ের মধ্যে প্রত্যেক বাড়িতে গিয়ে ফর্ম বিলি, ফিলআপ করা প্রায় অসম্ভব। কারণ ফেব্রুয়ারিতেই রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার কথা রয়েছে। মমতার কথায়, ‘এই তিন মাস যাতে রাজ্য কোনও কাজ করতে না পারে, তাই সুপার এমার্জেন্সির মতো অবস্থা তৈরি করে অফিসারদের আটকে রেখেছে। শিক্ষকদের বিদ্যালয়ে যেতে হচ্ছে, আবার বিএলও-র দায়িত্বও সামলাতে হচ্ছে। ২ ঘণ্টায় কত বাড়ি যেতে পারবে?’

রাজ্যের কোনও বৈধ ভোটারের নাম বাদ গেলে যে ছেড়ে কথা বলা হবে না, সে প্রসঙ্গেও এদিন ফের সুর চড়ান মমতা। তিনি কেন্দ্রকে বিঁধে বলেন, ‘মানুষের হৃদয় কাঁদছে, আর বিজেপি হাসছে। কিন্তু বৈধ ভোটারের নাম বাদ গেলে ছেড়ে কথা বলব না। যত আঘাত করবে, তত প্রত্যাঘাত হবেই।’

এদিন অনুপ্রবেশ ইস্যুতেও কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর সাফ কথা, সীমান্ত রক্ষার দায়িত্ব কেন্দ্রের বিএসএফের হাতে। তাই অনুপ্রবেশের দায় কেন অমিত শা নেবেন না, সেই প্রশ্নও তোলেন তিনি। সেই সঙ্গে বিজেপিকে ‘দু-মুখো সাপ’ বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী বলেন, ‘একবার বলছে ২০০২ সালের লিস্ট, আবার বলছে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত যারা এসেছেন, তাঁদের বাদ দেওয়া হবে না।। বিএসএফ আর বিজেপি একসঙ্গেই তো ক্যাম্প করে ২০২৪ সালের লোকেদের নাম তুলেছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *