Abhirup Bhadra Madhyamik Topper 2026 | মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের অভিরূপ! আইআইটির স্বপ্ন চোখে নিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় কৃতী ছাত্র

Abhirup Bhadra Madhyamik Topper 2026 | মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের অভিরূপ! আইআইটির স্বপ্ন চোখে নিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় কৃতী ছাত্র

শিক্ষা
Spread the love


রায়গঞ্জ: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-এর ফলাফল। এ বছর রাজ্যবাসীকে চমকে দিয়ে ৪৯৮ (৯৯.৭১%) নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সারদা বিদ্যামন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র। তবে সাফল্যের এই চূড়ায় পৌঁছানোর পথে অভিরূপের একমাত্র অবলম্বন ছিলেন তাঁর মা (Abhirup Bhadra Madhyamik Topper 2026)।

অভিরূপের পরিবার বলতে তাঁর মা ইন্দ্রাণী চৌধুরী ভদ্র। সে রায়গঞ্জের বীরনগরের বাসিন্দা। তিনি রায়গঞ্জ হাসপাতালের স্টাফ নার্স হিসেবে কর্মরত। ইন্দ্রাণী দেবী একাই ছেলেকে বড় করে তুলেছেন। ২০২০ সালে মারা যান বাবা নীলাঞ্জন ভদ্র।   মায়ের এই অক্লান্ত পরিশ্রমের মর্যাদা দিয়েছে বাবাহারা অভিরূপও। মাধ্যমিকের প্রস্তুতির জন্য তাঁর ৯ জন গৃহশিক্ষক ছিলেন। নির্দিষ্ট সময় মেনে পড়াশোনা এবং সঠিক অনুশীলনের জেরেই এই সাফল্য এসেছে বলে মনে করে অভিরূপ। উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনার চাপ আরও বাড়বে জেনেও সে প্রস্তুত।

মাধ্যমিকে নজরকাড়া সাফল্যের পর অভিরূপের লক্ষ্য এখন আরও উঁচুতে। সে ভবিষ্যতে একজন দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়। তাঁর স্বপ্ন আইআইটি থেকে পড়াশোনা করার। সেই লক্ষ্যে এখন থেকেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করতে চায় সে।

রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদল নিয়ে প্রশ্ন করা হলে যথেষ্ট পরিণতমনস্কতার পরিচয় দেয় এই কৃতি ছাত্র। সে সাফ জানায়, “রাজনৈতিক বিষয় নিয়ে এখনই কিছু বলতে চাই না। রাজনীতি নিয়ে কথা বলার মতো অভিজ্ঞতা আমার এখনও হয়নি।” আপাতত পড়াশোনা এবং কেরিয়ারেই সম্পূর্ণ মনোনিবেশ করতে চায় সে।

শুধু অভিরূপই নয়, উত্তর দিনাজপুর জেলায় মেধা তালিকায় রয়েছে মোট ১৪ জন। সারদা বিদ্যামন্দির থেকেই মেধাতালিকায় রয়েছে মোট ৯ জন। তালিকায় রয়েছে, সম্ভাব্য চতুর্থ স্থানে সৌদিপ দাস, সোহম জোয়ারদার (রায়গঞ্জ করোনেশন হাইস্কুল), পঞ্চম স্থানে সমন্বয় দেবনাথ, যুগ্মভাবে অষ্টম স্থানে রয়েছে চেতসি রায় ও সমন্বয় নস্কর, নবম প্রনয় দাস (রায়গঞ্জ করোনেশন হাইস্কুল), দশম স্থানে রয়েছে সৌম্যদীপ রায়, বিবেক সিংহ, প্রাঞ্জল মণ্ডল, তানভীর সাকিব এবং রিয়া পাল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *