‘২৫ বছর ধরে জনপ্রতিনিধি হিসেবে টিকে থাকা সহজ নয়’, প্রশাসক মোদির রজত জয়ন্তীতে কী বার্তা ওমরের?

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


২০০১ সালের ৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ। ১৩ বছর গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার পর ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হন তিনি। সেই হিসাবে সরকারের প্রধান হিসেবে কাজ শুরু করার ২৫ বছর পূর্ণ করলেন মোদি। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ রাজনৈতিক যাত্রার প্রশংসায় পঞ্চমুখ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।

বুধবার শ্রীনগরে একটি সাংবাদিক বৈঠকে আবদুল্লাহ বলেন, “টানা পঁচিশ বছর ধরে নির্বাচনী সাফল্য ধরে রাখা এবং জাতীয় নেতৃত্বের পর্যায়ে উঠে আসা মোদীর পক্ষে মোটেও সহজ কাজ ছিল না।” ওমরের কথা, “তিনি এমন কিছু তো করেছেনই, যার ফলস্বরূপ ওঁকে টানা ২৫ ধরে কেন্দ্র ও নিজের রাজ্য়ের মানুষ সমর্থন দিচ্ছেন।” আবদুল্লাহ বলেন, “২৫ বছর ধরে জয়ের ধারা অব্যাহত রাখা কোনও সাধারণ বিষয় নয়। মানুষ বারবার তাঁকে ভোট দিয়েছে এবং এভাবেই তিনি জাতীয় পর্যায়ে পৌঁছেছেন।” তিনি আরও বলেন, “আমি ব্যক্তিগতভাবে এবং আমার সহকর্মীদের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানাই।” তবে একই সঙ্গে তিনি জম্মু-কাশ্মীরে আসন্ন নির্বাচনী প্রক্রিয়ার কঠোর সমালোচনা করেছেন। ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে অনিয়ম নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন ওমর।

আরও পড়ুন:

উল্লেখ্য, বুধবার দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত ‘বিকশিত ভারত সঙ্কল্প সভায়’ প্রশাসক হিসেবে নিজের লক্ষ্যমাত্রার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বুধবার তাঁর মুখে বার বার শোনা গেল ‘উই উইল ডু ইট’।নিজের সঙ্কল্পের কথা জানিয়ে মোদি বলেন, আগামী দিনে তৃতীয় বিশ্বের অর্থনীতি হিসেবেও আত্মপ্রকাশ করবে দেশ। এই দীর্ঘ রাজনৈতিক যাত্রাকে সামনে রেখে দেশজুড়ে একাধিক কর্মসূচি নিয়েছে বিজেপি। এই মাইলফলককে ২০৪৭-এর উন্নত ভারতের লক্ষ্যের সঙ্গে যুক্ত করতে চাইছে দল।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *