পুরভোটে কলকাতার ৭০ ওয়ার্ডে মহিলা সংরক্ষণ, চূড়ান্ত তালিকা প্রকাশ

স্বাস্থ্য/HEALTH
Spread the love


কলকাতা পুরসভার আসন্ন নির্বাচনের জন‌্য সংশোধিত ওয়ার্ড পুনর্বিন্যাসে ২০৯টি ওয়ার্ডের মধ্যে মহিলা প্রার্থীদের জন‌্য ৭০টি ওয়ার্ড সংরক্ষণের চূড়ান্ত তালিকা বুধবার রাতে প্রকাশিত হল। তালিকায় ৬৬টি সাধারণ ও তফসিলি মহিলাদের জন‌্য ৪টি ওয়ার্ড সংরক্ষিত করা হলেও আগের খসড়া তালিকার আংশিক রদবদল হয়েছে। ওয়ার্ড সংরক্ষণ নিয়ে ১৯৯৪ সালের পশ্চিমবঙ্গ পুর নির্বাচন আইন মেনে দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক অভিষেক কুমার তিওয়ারির তরফে ‘ফর্ম বি’র তিন ও চার নম্বর ধারা মেনে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ‌্য নির্বাচন কমিশন আগামী নভেম্বরের ২৮ অথবা ২৯ তারিখে কলকাতা ও হাওড়ায় পুরভোটের প্রস্তুতি রেখেছে।

কলকাতার জন‌্য প্রকাশিত চূড়ান্ত তালিকায় সাধারণ মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত হয়েছে ১, ৪, ৭, ১০, ১৩, ১৬, ১৯, ২২, ২৬, ২৯, ৩৩, ৩৬, ৩৯, ৪২, ৪৫, ৪৮, ৫১, ৫৫, ৫৮, ৬১, ৬৪, ৬৭, ৭০, ৭৩, ৭৭, ৮০, ৮৩, ৮৬, ৮৯, ৯২, ৯৫, ৯৮, ১০১, ১০৪, ১০৭, ১১০, ১১৩, ১১৬, ১১৯, ১২২, ১২৬, ১২৯, ১৩২, ১৩৫, ১৩৮, ১৪১, ১৪৫, ১৪৮, ১৫১, ১৫৫, ১৫৯, ১৬২, ১৬৫, ১৬৮, ১৭১, ১৭৪, ১৭৭, ১৮০, ১৮৩, ১৮৬, ১৮৯, ১৯৩, ১৯৬, ২০২, ২০৫ ও ২০৮ নম্বর ওয়ার্ড।

আরও পড়ুন:

প্রকাশিত চূড়ান্ত তালিকায় তফসিলি মহিলা প্রার্থীদের জন্য ২৫, ৭৫, ১৫৪ ও ১৯৭ নম্বর ওয়ার্ডকে সংরক্ষিত রাখা হয়েছে। তফসিলি জাতির সাধারণ প্রার্থীদের সংরক্ষিত তালিকায় এসেছে ৩১, ৫২, ১২৫, ১৪৪, ১৫৮, ১৯২, ২০০ ও ২০১ নম্বর ওয়ার্ড। তালিকায় তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য কোনও আসন সংরক্ষণ রাখা হয়নি। কলকাতার জন‌্য প্রকাশিত চূড়ান্ত তালিকায় সাধারণ মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত হয়েছে ১, ৪, ৭, ১০, ১৩, ১৬, ১৯, ২২, ২৬, ২৯, ৩৩, ৩৬, ৩৯, ৪২, ৪৫, ৪৮, ৫১, ৫৫, ৫৮, ৬১, ৬৪, ৬৭, ৭০, ৭৩, ৭৭, ৮০, ৮৩, ৮৬, ৮৯, ৯২, ৯৫, ৯৮, ১০১, ১০৪, ১০৭, ১১০, ১১৩, ১১৬, ১১৯, ১২২, ১২৬, ১২৯, ১৩২, ১৩৫, ১৩৮, ১৪১, ১৪৫, ১৪৮, ১৫১, ১৫৫, ১৫৯, ১৬২, ১৬৫, ১৬৮, ১৭১, ১৭৪, ১৭৭, ১৮০, ১৮৩, ১৮৬, ১৮৯, ১৯৩, ১৯৬, ২০২, ২০৫ ও ২০৮ নম্বর ওয়ার্ড। চূড়ান্ত সংরক্ষণ প্রকাশ হতেই বিভিন্ন ওয়ার্ডে প্রার্থী তালিকাও রদবদল করার প্রস্তুতি শুরু হবে শাসক বিজেপির পাশাপাশি বাম, তৃণমূল ও কংগ্রেস শিবিরেও।

ওয়ার্ড পুনর্বিন‌্যাস শেষে এর আগে গত ১৬ সেপ্টেম্বর যে খসড়া তালিকা জেলাশাসকের তরফে প্রকাশ হয়েছিল সেখানে সংরক্ষণের ক্ষেত্রে নানা অনিয়ম ছিল বলে কংগ্রেস, তৃণমূল ও বামেদের তরফে অভিযোগপত্র জমা পড়ে। হাইকোর্টেও মামলার প্রস্তুতি নিয়েছে তিনপক্ষই। পুরদফতরের এক শীর্ষ আধিকারিক রাতে জানিয়েছেন, যেহেতু সীমানা পুণর্বিন‌্যাস করে নতুন ২০৯টি ওয়ার্ড হয়েছে তাই মহিলা সংরক্ষণের ক্ষেত্রে পুরানো ‘১, ৪, ৭ ফর্মূলা’ মেনে খসড়া প্রস্তাবের রদবদল করে চূড়ান্ত তালিকা প্রকাশ হল।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *