মহিলা পুলিশকে ধাক্কা ‘নারীবিদ্বেষী’ রাহুলের! দিল্লির ভিডিও ভাইরাল, তোপ বিজেপির

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লিতে ধুন্ধুমার। দু’দিন ধরে ধরনা-প্রতিবাদ করছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে শুরু করে একাধিক বিরোধী সাংসদ। কিন্তু সেই প্রতিবাদ কর্মসূচিতে বিতর্কিত কাণ্ড করে বসলেন রাহুল। এক মহিলা পুলিশকর্মীকে ধাক্কা দিলেন তিনি। একবার নয়, বেশ কয়েকবার তিনি ধাক্কা দিয়েছেন। ঘটনার ভিডিও ভাইরাল হতেই রাহুলকে তুলোধোনা করেছে বিজেপি।

ঘটনার সূত্রপাত বুধবার দুপুর থেকে। এদিন দুপুরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিরোধী সাংসদদের মধ্যাহ্নভোজনে ডাকেন। ওই মধ্যহ্নভোজনের পরই রাহুল গান্ধী ঘোষণা করে দেন, “জ্ঞানেশ কুমারকে আমরা সরিয়েই ছাড়ব। ওকে ইস্তফা দিতেই হবে।” রাহুলের ঘোষণার পরই আচমকা যন্তর মন্তরের দিকে এগোতে শুরু করেন ইন্ডি জোটের সাংসদরা। রাহুল গান্ধী যে তৎক্ষণাৎ কোনও কর্মসূচি ঘোষণা করতে পারেন, সে আন্দাজ পুলিশের ছিল। কারণ ইতিপূর্বে তিনি আচমকা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনেও ধরনা দিয়েছেন।

আরও পড়ুন:

এবার পুলিশ আগেভাগে প্রস্তুত ছিল। কিন্তু তাতেও রোখা যায়নি সাংসদের। বাসে করে তাঁরা চলে যান যন্তর মন্তরে। যদিও সেখানেও কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সাংসদরা গাড়ি থেকে নামার পর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাঁদের। রাস্তায় শুয়ে পড়েন প্রিয়াঙ্কা গান্ধী। আশেপাশে ঘিরে ফেলেন অন্য সাংসদরাও। পর একপ্রকার পাঁজাকোলা করে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয় যন্তর মন্তর থেকে। মহিলা পুলিশরা যখন প্রিয়াঙ্কাদের তোলার চেষ্টা করছেন, তখনই দেখা যায়, রাহুল বারবার ধাক্কা মেরে মহিলা পুলিশকর্মীকে সরানোর চেষ্টা করছেন।

ভাইরাল ভিডিও ঘিরে সুর চড়িয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের প্রশ্ন, ‘মহিলা পুলিশকর্মীদের সঙ্গে এহেন আচরণ? জনসমক্ষে কীভাবে চলতে হয়, ভদ্রতা,সভ্যতা- সমস্ত কিছুরই অভাব রয়েছে। পিতৃতন্ত্র হঠাতে যতই স্লোগান দিন না কেন, রাহুল গান্ধীর নারীবিদ্বেষকে মুছে ফেলতে পারবে না।’ নেটিজেনরাও ক্ষোভে ফেটে পড়েছেন এই দৃশ্য দেখে। দেশের মন্ত্রীর সমকক্ষ হয়েও মহিলা পুলিশের প্রতি এমন আগ্রাসী আচরণ কেন? প্রশ্ন তুলে রাহুলের ক্ষমাপ্রার্থনার দাবি তুলেছে নেটদুনিয়া। বিজেপি মহিলা মোর্চার তোপ, রাহুলের এই আচরণ লজ্জাজনক। একেবারেই মেনে নেওয়া যায় না।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *