১৫ আগস্ট ভাষণ দিন, মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিল রাজ্য বিজেপি

১৫ আগস্ট ভাষণ দিন, মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিল রাজ্য বিজেপি

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


স্বাধীনতা দিবসকে ঘিরে এ বার নতুন রাজনৈতিক বার্তার প্রস্তুতি? সূত্রের খবর, আগামী ১৫ আগস্ট রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে প্রস্তাব পাঠিয়েছে রাজ্য বিজেপি। দলের পক্ষ থেকে মনে করা হচ্ছে, নতুন সরকার গঠনের পর এটাই মুখ্যমন্ত্রীর সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জন-বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ।

বিজেপি সূত্রের দাবি, দু’দিন আগেই মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব পৌঁছে দেওয়া হয়েছে। বলা হয়েছে, সরকার গঠনের পর রাজ্যবাসীর প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেড়েছে। কর্মসংস্থান, শিল্প, পরিকাঠামো, আইনশৃঙ্খলা থেকে প্রশাসনিক সংস্কার-একাধিক ক্ষেত্রে সরকারের অগ্রাধিকার কী হবে, আগামী পাঁচ বছরে কোন পথে এগোতে চায় নতুন প্রশাসন, তা মানুষের সামনে স্পষ্ট করা প্রয়োজন। স্বাধীনতা দিবসের বার্তা সেই সুযোগ করে দিতে পারে বলেই দলের যুক্তি। দলের এক নেতার কথায়, “এটি শুধু শুভেচ্ছাবার্তা হবে না। নতুন সরকারের রাজনৈতিক ও প্রশাসনিক দর্শন তুলে ধরারও একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হতে পারে।”

আরও পড়ুন:

প্রস্তাবে আরও একটি রাজনৈতিক দিকও তুলে ধরা হয়েছে বলে জানা গিয়েছে। বিজেপির বক্তব্য, সব রাজ্যের মুখ্যমন্ত্রীরাই স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দেন। গত পনেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এ ধরনের কোনও নির্দিষ্ট বার্তা রাজ্যবাসীর উদ্দেশে দেননি। নতুন সরকার সেই প্রথা চালু করুক। মুখ্যমন্ত্রী এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলেও খবর। শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নেন, তা আগামী কয়েক দিনের মধ্যেই স্পষ্ট হতে পারে। সরকারের শীর্ষ স্তরে বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলেও খবর। শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নেন, তা আগামী কয়েক দিনের মধ্যেই স্পষ্ট হতে পারে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *