একই দিনে ভিন্ন দেশে দু’টো আলাদা ম্যাচে নামবে টিম ইন্ডিয়া! কেন গিল-শ্রেয়সদের এই অবস্থা?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


একই দিনে জোড়া ম্যাচ। দু’টো আলাদা দেশে। তবে দু’টো ভিন্ন ফরম্যাটে। এমনটাই পরিস্থিতি হতে চলেছে ৩ অক্টোবর। এমন নয় যে, কোনওটায় ভারত দ্বিতীয় সারির দল খেলাবে। দু’টো ম্যাচই গুরুত্বপূর্ণ। ক্রিকেট ইতিহাসে কখনও এরকম ঘটনা ঘটেছে কি না সন্দেহ। যদি সব ঠিক থাকে, তাহলে ভারতে শুভমান গিলরা এবং জাপানে শ্রেয়স আইয়ার, দু’টো আলাদা দল নিয়ে মাঠে নামবেন।

সামনে টিম ইন্ডিয়ার ঠাসা সূচি। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। তারপর ২২ সেপ্টেম্বর জাপানের বিরুদ্ধে ম্যাচ। ২৭ সেপ্টেম্বর থেকে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের আগে যা ভারতের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সিরিজের বাকি দু’টি ম্যাচ ৩০ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর।

আরও পড়ুন:

অন্যদিকে ২৮ সেপ্টেম্বর থেকে জাপানে এশিয়ান গেমস। যা টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। ভারত গতবারের চ্যাম্পিয়ন। তাছাড়া অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্যও এই সিরিজ গুরুত্বপূর্ণ। এশিয়ান গেমসে সেমিফাইনাল ১ অক্টোবর। আর ফাইনাল ৩ অক্টোবর। ভারত সরাসরি কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করেছে। সামনে খুব কঠিন প্রতিপক্ষ থাকার কথা নয়। অন্তত সেমিতে যাওয়াই উচিত বৈভব সূর্যবংশীদের। জিতলে ৩ অক্টোবর ফাইনাল। সেমিতে হারলেও ব্রোঞ্জের লড়াই থাকবে। সেটাও ওই দিনই। অর্থাৎ এশিয়ান গেমসে এক ম্যাচ জিতলেই ৩ অক্টোবর নামতে হবে টিম ইন্ডিয়াকে।

অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে। যা হবে পাঞ্জাবে। আবার জাপানে এশিয়ান গেমসের ম্যাচও ৩ অক্টোবর। একই দিনে দুই দেশে ভারতের দুই ম্যাচ। ইতিমধ্যে ভারতের এশিয়াডের দল ঘোষিত। সেখানে তারকার কমতি নেই। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল জানানো হয়নি। দুই দলের মধ্যে শ্রেয়স, জশপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলরা ওয়ানডে দলেও নিয়মিত। স্বাভাবিকভাবেই তাঁরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলবেন না।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *