‘১০ গুণ জেদ আমার’, কপ্টার ইস্যু ‘বাংলা বিরোধীদের চক্রান্ত’ বলে বিজেপিকে তোপ অভিষেকের

‘১০ গুণ জেদ আমার’, কপ্টার ইস্যু ‘বাংলা বিরোধীদের চক্রান্ত’ বলে বিজেপিকে তোপ অভিষেকের

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love









Abhishek Banerjee strongly condemns from Rampurhat BJP after his copter didn’t get permission




































Abhishek Banerjee

দেরিতে রামপুরহাট পৌঁছেই গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

‘১০ গুণ জেদ আমার’, কপ্টার ইস্যু ‘বাংলা বিরোধীদের চক্রান্ত’ বলে বিজেপিকে তোপ অভিষেকের

Printed by:
Sucheta Sengupta
  • Posted:January 6, 2026 3:57 pm
  • Up to date:January 6, 2026 3:57 pm
      

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রচারের প্রাথমিক সূচিতেই বাধা! মঙ্গলবার রামপুরহাটের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার ওড়ার অনুমতি দেয়নি ডিজিসিএ। এনিয়ে দীর্ঘ টালবাহানার পর অবশেষে বিকল্প ব্যবস্থা করা হয় তৃণমূলের তরফে। নির্ধারিত সময়ের ২ ঘণ্টা দেরিতে রামপুরহাটে সভায় পৌঁছন অভিষেক। আর সেখানে পৌঁছে তিলাই ময়দানের জনসভায় এনিয়ে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেক। বললেন, ”নির্বাচন শুরু হয়নি, দিনক্ষণ ঘোষণা হয়নি। এসআইআরের মধ্যে দিয়ে সবে ভোটের দামামা বেজেছে। তার আগে থেকে বাংলা বিরোধী জমিদারদের চক্রান্ত শুরু হয়েছে। আমার হেলিকপ্টার সকাল ১১টায় ওড়ার অনুমতি দেওয়ার কথা ছিল। কিন্তু দেয়নি। কিন্তু আমার ১০ গুণ জেদ। আমি বুদ্ধি খাটিয়ে পাশের রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলে তাঁর কপ্টার আনালাম। তারপর তাতে চড়ে এলাম। ২ ঘণ্টা দেরি হলো। কিন্তু জেদ থেকে সরিনি। বলেছিলাম, যত দেরি হোক, যাবই।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ







Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *