চলতি বছরের জানুয়ারি মাসেই শৈশবের বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন মধুমিতা সরকার। লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ার শত ব্যস্ততা সামলেই টলিপাড়ার মিষ্টি অভিনেত্রী বর্তমানে চুটিয়ে সংসার যাপন করছেন। ‘সুগৃহিণী’ মধুমিতার সোশাল মিডিয়ায় উঁকি দিলেই সেই সংসারসুখের ঝলক মেলে। সম্প্রতি নতুন বাড়িতে গৃহপ্রবেশের মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা করলেন মধুমিতা। বিয়ের পর প্রথম পুজো, তাই স্বামী দেবমাল্যর সঙ্গে একগুচ্ছ প্ল্যান সাজিয়েছেন নবপরিণীতা নায়িকা। কী কী রয়েছে ‘বাকেট লিস্টে’? সংবাদ প্রতিদিন ডট ইন-কে জানালেন মধুমিতা সরকার।
হাউসপার্টি, প্যান্ডেল হপিং থেকে আবাসনের পুজোয় অংশ নেওয়া, যাবতীয় প্যান ছকে ফেলেছেন মধুমিতা।
আরও পড়ুন:

‘পুজো’। এই একটি শব্দেই বাঙালির বুকের মধ্যে ঢাকের বোল বাজে! বাঙালির শ্রেষ্ঠ উৎসব একেবারে দোরগোড়ায়। সময় যতই পালটে যাক, আধুনিকীকরণের ছোঁয়ায় ঐতিহ্যকেই আঁকড়ে ধরে রাখতে চায় মন। এই ক’টা দিন লাইট, ক্যামেরা, অ্যাকশনের ব্যস্ততার মাঝেও সেলেবরাও পুজোর আমেজে গা ভাসান। ব্যতিক্রম নন মধুমিতাও। দেবমাল্যর সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করার পর প্রথম দুর্গাপুজো। অতঃপর এবারের শারদোৎসব যে নায়িকার কাছে ভীষণ স্পেশাল, তা আর বলার অপেক্ষা রাখে না। হাউসপার্টি, প্যান্ডেল হপিং থেকে আবাসনের পুজোয় অংশ নেওয়া, যাবতীয় প্যান ছকে ফেলেছেন মধুমিতা সরকার। অভিনেত্রী জানালেন, “এবার আমাদের বাড়িতেই গেট টুগেদার হবে। অতিথি আপ্যায়ণের দায়িত্বে আমি আর দেবমাল্য। বন্ধুবান্ধবদেরও বাড়িতে আমন্ত্রণ জানাব। পুজোর জন্য বাড়িটাকে সুন্দর করে সাজানোর ইচ্ছে রয়েছে।”
“বিয়েতে অনেক শাড়ি পেয়েছি, সেগুলো নতুনই রয়েছে। এছাড়াও আমার দুই বাড়ির মায়েদের শাড়ি রয়েছে। এবছর পুজোতে শুধুই শাড়ি পরব।…”

অভিনেত্রী যে আবাসনে নতুন ফ্ল্যাট কিনেছেন, সেখানকার পুজোতেও ব্যস্ত থাকবেন বলে জানালেন। মধুমিতার কথায়, “আমাদের কমপ্লেক্সের পুজোর বিবিধ কাজে যেমন হাত লাগাব, তেমনই প্যান্ডেল হপিংও করব। আর পাঁচজন নবদম্পতিরা যেভাবে দুর্গোৎসবের আমেজ উপভোগ করেন, আমরাও তাই করব।” বিয়ের পর যেহেতু প্রথম দুর্গাপুজো, তাই উপহার বিনিময়ের সঙ্গে নিজেদের কেনাকাটিও থাকে। শপিংয়ের প্রসঙ্গ উঠতেই মধুমিতা জানালেন, “পুজোর শপিং নিজের জন্য করব না। বিয়েতে অনেক শাড়ি পেয়েছি, সেগুলো নতুনই রয়েছে। এছাড়াও আমার দুই বাড়ির মায়েদের শাড়ি রয়েছে। এবছর পুজোতে শুধুই শাড়ি পরব। আর দেবমাল্য পাঞ্জাবি, টি-শার্ট সব মিলিয়ে-মিশিয়ে পরবে। অষ্টমীতে দেবমাল্যর সঙ্গে অঞ্জলি দেব। আর এবার সিঁদুর খেলা নিয়েও ভীষণ এক্সাইটেড।” পাশাপাশি উৎসবের প্রহরে খাবারের আনন্দে কোনও কাটছাঁট করতে চান না মধুমিতা। তিনি জানালেন, “পুজোয় কোনওদিনই ডায়েট করি না। আমি যেহেতু সারাবছরই কম খাই, তাই চাইলেও এসময়ে বেশি খেতে পারি না।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
