সভায় বিধায়কের বিতর্কিত মন্তব্যের জের, এবার গ্রেপ্তার হুমায়ুন কবীরের অনুগামী সেলিম

সভায় বিধায়কের বিতর্কিত মন্তব্যের জের, এবার গ্রেপ্তার হুমায়ুন কবীরের অনুগামী সেলিম

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


এবার পুলিশের হাতে গ্রেপ্তার হুমায়ুন কবীরের অনুগামী। ধৃত ব্যক্তির নাম সেলিম শেখ। তিনি আম জনতা উন্নয়ন পার্টির নেতা। তাঁর বাড়ি মুর্শিদাবাদের শক্তিপুর থানার নবগ্রাম এলাকায়। শনিবার গভীর রাতে তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করে শক্তিপুর থানার পুলিশ। আজ, রবিবার ধৃতকে বহরমপুরে জেলা আদালতে তোলা হয়। আম জনতা উন্নয়ন পার্টির নেতা, বিধায়ক হুমায়ুন কবীর শক্তিপুর এলাকার সভায় বিতর্কিত মন্তব্য করেছিলেন। ওই সভায় উপস্থিত ছিলেন সেলিম শেখও।

রেজিনগরের কাশীপুর এলাকার এক জনসভা থেকে হুমায়ুন কবীর বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, “বিজেপি জিতেছে, সরকার গড়েছে, ভালো কথা। কিন্তু মুর্শিদাবাদে হেরেও দু-একজন এমন আস্ফালন দেখাচ্ছেন যেন তাঁরাই বিধায়ক। এই আস্ফালনটা কমান। আমি যখন মুসলমানদের জড়ো করে করে স্যাটাভাঙা মার শুরু করব না, পালানোর পথ পাবেন না।” এই বক্তব্যের পরেই জোর শোরগোল ছড়িয়ে পড়ে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় হুমায়ুন কবীরকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দেন। এরপরই হুমায়ুনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।

আরও পড়ুন:

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই ওই সভার তিন আয়োজককে গ্রেপ্তার করে পুলিশ। শুধু তাই নয়, হুমায়ুনকে একাধিকবার থানায় ডেকে দীর্ঘ সময় জেরা করে পুলিশ। বিধায়কের বাড়িও যান তদন্তকারীরা। টানা জেরার পর কিছুটা সুর নরম করেছেন হুমায়ুন কবীর। তবে পুলিশ জেরা, তদন্ত চালাচ্ছে। সেক্ষেত্রেই পুলিশ এবার সেলিম শেখকে গ্রেপ্তার করেছে। যদিও এই বিষয়ে হুমায়ুন কবীর এদিন দুপুর পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *