‘সপ্তপদী’ থেকে ‘পিঞ্জর’, মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে নজর কাড়বে বাংলার হাফডজন ছবি

‘সপ্তপদী’ থেকে ‘পিঞ্জর’, মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে নজর কাড়বে বাংলার হাফডজন ছবি

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


বিশ্বের দরবারে বাংলা ছবির ঐতিহ্য ও গরিমাকে তুলে ধরবে ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন’। শুরুর অপেক্ষায় ফেস্টিভ্যালের ১৭তম সংস্করণ। এই ফেস্টিভ্যালে বিশেষভাবে সমাদৃত বাংলা সিনেমা। এবার বিশেষভাবে উদযাপিত হতে চলেছে বাংলা সিনেমার সমৃদ্ধি ও বৈচিত্র্য। স্বর্ণযুগের বাংলা সিনেমার রেস্টোর্ড ভার্সন থেকে সমকালীন উল্লেখযোগ্য বিভিন্ন সিনেমাও এবারের ফেস্টিভ্যালে স্থান পেয়েছে। পূর্ণদৈর্ঘ্যের কাহিনিচিত্র, ক্লাসিক ছবি থেকে শুরু করে স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র-সহ সব ধরনের বাংলা ছবিই আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা হবে। কী কী আছে ছবির তালিকায়?

আগস্ট মাসে দশদিন ধরে চলবে ১৭তম ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন’। তাতে দেখানো হবে রঞ্জন ঘোষ পরিচালিত ছবি ‘অদম্য’, শমীক রায়চৌধুরি পরিচালিত ‘মায়া সত্য ভ্রম’, রুদ্রজিৎ রায়ের ‘পিঞ্জর’, চন্দ্রাশিস রায়ের ‘পড়শি’, নীল দত্তর ‘বিয়ে ফিয়ে নিয়ে’-সহ আরও বহু বাংলা ছবি। স্বর্ণযুগের কালজয়ী বাংলা ছবি ‘সপ্তপদী’ আবার দেখানো হবে আন্তর্জাতিক মঞ্চে। সারা বিশ্বের দর্শকের কাছে ‘সপ্তপদী’র রেস্টোর্ড ভার্সন দেখার সুযোগ রয়েছে।

আরও পড়ুন:

আগস্ট মাসে দশদিন ধরে চলবে ১৭তম ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন’। তাতে দেখানো হবে রঞ্জন ঘোষ পরিচালিত ছবি ‘অদম্য’, শমীক রায়চৌধুরি পরিচালিত ‘মায়া সত্য ভ্রম’, রুদ্রজিৎ রায়ের ‘পিঞ্জর’, চন্দ্রাশিস রায়ের ‘পড়শি’, নীল দত্তর ‘বিয়ে ফিয়ে নিয়ে’-সহ আরও বহু বাংলা ছবি। স্বর্ণযুগের কালজয়ী বাংলা ছবি ‘সপ্তপদী’ আবার দেখানো হবে আন্তর্জাতিক মঞ্চে। সারা বিশ্বের দর্শকের কাছে ‘সপ্তপদী’র রেস্টোর্ড ভার্সন দেখার সুযোগ রয়েছে। প্রায় পঞ্চান্ন বছর পরও এই ছবির জনপ্রিয়তা একটুও কমেনি। উত্তম-সুচিত্রা জুটির এই কাল্ট ছবি ‘পড়শি’ দেখার জন্য মুখিয়ে দর্শক।

এছাড়া রয়েছে ‘জেসমিন দ্যাট ব্লুমস ইন অটাম’ নামে শর্ট ফিল্মটিও। উৎসব চলবে ১৩ থেকে ২৩ আগস্ট। আন্তর্জাতিক মঞ্চে বাংলা ছবির এই ব্যপ্তিতে খুশি উদ্যোক্তারা। ভারতীয় সিনেমার বৈচিত্রকে আন্তর্জাতিক প্রেক্ষাপটে তুলে ধরার ক্ষেত্রে মেলবোর্নের এই ফিল্ম ফেস্টিভ্যাল দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবারের উপস্থাপনও তার ব্যতিক্রম নয়। এবারও অস্ট্রেলীয়বাসী ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন’-এর অপেক্ষায়।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *