‘বয়স্ক মানুষ, হার্ট অ্যাটাকও হতে পারত!’ হেনস্তা সমর্থন না করেও নির্মলের ফাঁসি চাইলেন অভয়ার মা

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


অভয়া কাণ্ডে ওড়িশা থেকে গ্রেপ্তার করা হয় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। শুক্রবার খড়দহ থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে তাঁকে চড়-লাথি-ডিম মারা হয়। এই ঘটনাকে সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করলেন আর জি কর কাণ্ডে নির্যাতিতার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তিনি বলেন, “উনি ৮০ বছর বয়সি। হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারত। তখন কোনও প্রমাণই সামনে আসত না। একজন বয়স্ক লোকের এমন হেনস্তা মন থেকে মেনে নিইনি।” জনরোষ সমর্থন না করেও অভয়া কাণ্ডে নির্মলের ফাঁসি চান তিনি। এর জন্য প্রশাসন ও বিচার ব্যবস্থার উপর ভরসা রাখছেন রত্না দেবনাথ।

রত্না দেবনাথ আরও বলেন, “অন্যায় যাঁরা করেছে তাঁরা ধরা পড়বেন। পুলিশ, প্রশাসন দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মানুষ কেন নিজের হাতে আইন তুলে নেবেন?” ডিম, কাদা ছোড়া ও লাথি মারা উচিত হয়নি বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার আদালতে পেশ করা হলে নির্মলকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় আদালত। এবিষয়ে রত্না বলেন, “অপরাধীদের সবার ফাঁসি চাই। জেল হেফাজতে এঁদের কিছু হবে না। আমার মেয়ের উপর অত্যাচার করেছে। তাছাড়াও গোটা পানিহাটিকে বিক্রি করে দিয়েছে নির্মল ঘোষ। পুকুর ভরাট-সহ বিভিন্ন দুর্নীতি করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বার বার বলা সত্ত্বেও তিনি কিছুই করেননি।”

আরও পড়ুন:

উল্লেখ্য, অভয়া কাণ্ডে দ্রুত মৃতদেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার করা হয় পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার ওড়িশা থেকে নির্মলকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাঁদের আদালতে নিয়ে যাওয়ার সময়ে বাধে হুলুস্থুল কাণ্ড। থানা থেকে বেরতেই ডিম-বৃষ্টির মুখে পড়েন নির্মল ঘোষ। হেলমেট পরেও রক্ষা হয়নি। পরানো হয় জুতোর মালা। চলে চড়-লাথি। কোনওমতে আদালতে পৌঁছন প্রাক্তন বিধায়ক।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *