শহর ছাড়িয়ে বহরমপুরের চিকিৎসা কেন্দ্রে অরিজিৎ, অসুস্থ গায়ক? উদ্বিগ্ন ভক্তরা

শহর ছাড়িয়ে বহরমপুরের চিকিৎসা কেন্দ্রে অরিজিৎ, অসুস্থ গায়ক? উদ্বিগ্ন ভক্তরা

রাজ্য/STATE
Spread the love


মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরের বাসিন্দা অরিজিৎ সিং। শহরের রাস্তায় স্কুটিতেই বেশিরভাগ দেখা যায় তাঁকে। তবে সমাজমাধ্যমে একটি ছবি স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, বহরমপুরের এক চিকিৎসকের চেম্বারে অরিজিৎ সিং! প্রিয় গায়ককে দেখেই একেবারে মৌমাছির মতো ঘিরে ধরেন ভক্তরা। মুহূর্তের মধ্যে মুঠোফোনে বন্দি অরিজিৎ সিং। এরপরই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে শিল্পীর ছবি।

এলাকা ছেড়ে আচমকা কেন অন্যত্র চিকিৎসক দেখাতে গেলেন অরিজিৎ? এই চিন্তাই দানা বাঁধছে অনুরাগীদের মনে। বিষয়টি নিয়ে গায়কের ভক্তরা যে খুবই উদ্বিগ্ন সে কথা বলার অবকাশই রাখে না। ছবি ভাইরাল হতেই অরিজিৎ স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা। এবিষয়ে অরিজিৎ বা তাঁর পরিবারের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন:

Arijit Singh reacts to politics joining row
কী হল অরিজিৎ সিংয়ের?

তারকাতকমা দূরে সরিয়ে অত্যন্ত সাধারণ জীবনযাপনেই স্বচ্ছন্দ্য জিয়াগঞ্জের ভূমিপুত্র। চিকিৎসকের কাছে এসেও সাধারণ মানুষের ভিড়ে একাকীই নজর কাড়লেন অরিজিৎ। ভক্তরা এগিয়ে এসে ছবি তোলার আবদার করলে বিন্দুমাত্র বিচলিত হলেন না, বরং স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই জেখা গেল তাঁকে।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে ধরা পড়েছে এমনই এক দৃশ্য। ভক্তের বলয়ে ঘেরা অরিজিৎ সিংয়ের মুখের হাসি কিন্তু, ম্লান হয়নি। চোখে মুখে নেই বিরক্তির ছাপ। এদিন গায়কের পরনে ছিল কমলা রঙের পাঞ্জাবি।

চিকিৎসা কেন্দ্রে অরিজিৎ

অরিজিৎ সিংয়ের মতো একজন শিল্পীর এহেন আচরণই বারবার মুগ্ধ করে আবালবৃদ্ধবনিতাকে। কণ্ঠের জাদুর সঙ্গে তাঁর অমায়িক ব্যবহারই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। তাই হয়তো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীরাও তাঁর সঙ্গে দেখা করতে ছুটে আসেন জিয়াগঞ্জের বাড়িতে। আমিরের মতো সুপারস্টার তাঁর বাড়িতে মাটিতে বসে পাত পেরে পেটপুজো সারেন।  

মুম্বইয়ের ঝাঁ চকচকে বাড়ি ছেড়ে মুশির্দাবাদের জিয়াগঞ্জে স্কুটিতে চড়েই এদিক ওদিক ঘুরে বেড়ান। পাড়ার মোড়ে আড্ডা দেন ছোটবেলার বন্ধুদের সঙ্গে। ‘ঘরের ছেলে’ অরিজিৎকে এভাবে দেখতেই অভ্যস্ত এলাকাবাসী।

Arijit Singh releases first independent song
অরিজিৎ সিং

গত ২৭ জানুয়ারি, অরিজিৎ সিংই আচমকা ঘোষণা করেন প্লেব্যাক আর করবেন না তিনি। শিল্পীর সোশাল মিডিয়া পোস্ট যেন বিনা মেঘে বজ্রপাতের মতো লেগেছিল অনুরাগীদের। তবে বলেছিলেন গান ছাড়ছেন না। বরং আরও ভালো কিছু করবেন। কথা রাখলেন অরিজিৎ। এরপরই মুক্তি পেয়েছিল অরিজিৎ সিংয়ের গাওয়া গান ‘রায়না’। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *