রেলপথে জুড়ছে রাম-সীতার জন্মস্থান! মোদির হাত ধরে অযোধ্যা থেকে নেপালের জনকপুর পর্যন্ত ছুটবে ট্রেন

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


এতদিন বিহারের জয়নগর থেকে নেপালের কূর্তা হয়ে বিজলপুরা পর্যন্ত ডিইএমইউ ট্রেন চলাচল করছিল। জুলাই থেকে প্রথম সরাসরি কন্টেইনারবাহী মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। কলকাতা বন্দর থেকে ভারতের জোগবনি হয়ে নেপালের বিরাটনগর পর্যন্ত ব্রডগেজ রেলপথে পণ্য পরিবহন করা হচ্ছে। এবার উত্তরপ্রদেশের অযোধ্যার সঙ্গে নেপালের জনকপুর ধামকে যুক্ত করতে চালু হচ্ছে নতুন যাত্রীবাহী ট্রেন। আগামী ২৩ নভেম্বর ভারচুয়ালি নয়া এই পরিষেবার উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে উপস্থিত থাকবেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহেরও।

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, জনকপুর ধাম দেবী সীতার জন্মস্থান। অন্যদিকে, অযোধ্যাকে ভগবান রামের জন্মভূমি হিসেবে মানা হয়। ফলে এহেন উদ্যোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

নেপালের প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় দু’দেশের রাষ্ট্রপ্রধান যৌথভাবে এই ট্রেনের যাত্রার সূচনা করবেন বলে রেল বোর্ড সূত্রে খবর। স্বভাবতই ভারত ও নেপালের মধ্যে রেল যোগাযোগ আরও মজবুত হতে চলেছে। জানা গিয়েছে, সপ্তাহে একদিন চলবে এই ট্রেন। প্রায় ৬০৪ কিলোমিটার পথ পেরিয়ে এটি দুই দেশের গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্রগুলিকে যুক্ত করবে। রামায়ণের সঙ্গে সম্পর্কিত দুই তীর্থস্থানের বিশেষ তাৎপর্য রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, জনকপুর ধাম দেবী সীতার জন্মস্থান। অন্যদিকে, অযোধ্যাকে ভগবান রামের জন্মভূমি হিসেবে মানা হয়। ফলে এহেন উদ্যোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, নেপালের জনকপুর ধাম থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা ক্যান্ট পর্যন্ত চলবে ট্রেনটি। যাত্রাপথে বিহার ও উত্তরপ্রদেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে থামবে। স্টেশনগুলির মধ্যে রয়েছে জয়গনগর, মধুবনী, শিশো, সীতামঢ়ী, রক্সৌল, নরকটিয়াগঞ্জ, গোরক্ষপুর, বস্তি, মনকাপুর এবং অযোধ্যা ধাম। আপাতত সপ্তাহে একদিন চলবে এই ট্রেন। এই রেল পরিষেবায় পর্যটক, স্থানীয় হোটেল, দোকান, ব্যবসায়ী এবং হস্তশিল্পের সঙ্গে যুক্ত মানুষ উপকৃত হবেন। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *