‘ঐতিহাসিক’ ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন বা সাড়ে ৬ হাজার কোটি ব্যারেলেরও বেশি তেল মজুত নিয়ন্ত্রণের জন্য একটি চুক্তির কথা জানিয়েছেন তিনি। তাঁর দাবি, এটাই ‘বিশ্বের বৃহত্তম তেল চুক্তি’। ট্রাম্পের আশা, এর ফলে আমেরিকার মজুত তেলের পরিমাণ দ্বিগুণেরও বেশি বাড়বে। এর ফলে পেট্রলের দাম দীর্ঘমেয়াদে কমবে বলেই মনে করছেন তিনি। এদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজের আশা, এর ফলে তাঁর দেশের অর্থনীতিও আগের জায়গা ফিরে পাবে।
সোশাল মিডিয়ার এক পোস্টে ট্রাম্পকে লিখতে দেখা গিয়েছে, ‘এই ঐতিহাসিক লেনদেন আমেরিকার মজুত তেলের পরিমাণ দ্বিগুণেরও বেশি বাড়াবে। ফলে আমাদের তেল সরবরাহ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এতে সমস্ত মার্কিন নাগরিকদের জন্য গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমবে।’ উল্লেখ্য, কয়েকমাস আগে ভেনেজুয়েলায় বড় অভিযান চালিয়েছিল মার্কিন সেনা। বাড়ির বেডরুম থেকে নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায় মার্কিন সেনা। অলিখিতভাবে ভেনেজুয়েলা এখন আমেরিকার নিয়ন্ত্রানাধীন।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
সর্বশেষ খবর
