রিলের নেশা সর্বনাশা! গুজরাটে ভয়ানক গতিতে গাড়ি চালিয়ে রিল বানাতে গিয়ে মৃত্যু হল দুই যুবকের। বিদ্যুৎ গতিতে গাড়ি চালাতে চালাতেই দুঃসাহসিক ভিডিওটি সোশাল মিডিয়ায় পোস্ট করেন অবধ তিওয়ারি। যদিও এর পরেই ভয়ানক দুর্ঘটনা ঘটে যায়। সেই সময় ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিবেগ চলছিল হুন্ডাই ভেরনা গাড়িটি। তীব্র আঘাতে সেটি দুমড়েমুচড়ে যায়।
আরও পড়ুন:
গাড়িটির পিছনের সিটে বসে থাকা যুবকের তোলা ভিডিওতে দেখা গিয়েছে, অবধের বাম হাতে স্টিয়ারিং হুইল, অন্য হাতে একটি মোবাইল ফোন ধরা। সেটি দিয়েই তিনি একটি রিল বানাচ্ছেন। আরেকটি ভিডিও ক্লিপে দেখা গিয়েছে, যাত্রীর আসনে বসা একজন ব্যক্তি দ্রুতগামী গাড়ির ভিডিও রেকর্ডিং করছেন। এক সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারে। তাতেই ভয়ংকর পরিণতি গাড়িতে থাকা তিন যুবকের।
আরও পড়ুন:
দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২০ বছরের অবধ তিওয়ারির। বন্ধু দেবরাজ গোসাই গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। গাড়িটিতে পিছনের সিটে থাকা তৃতীয় ব্যক্তি অক্ষয় প্রবীণভাই বাঘেলা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। উল্লেখ্য়, ইনস্টাগ্রামে অবধের ফলোয়ারের সংখ্যা ৩৫০০। বিভিন্ন গাড়ির ছবি ও ভিডিও পোস্ট করতেন তিনি। গাড়ি তথা গতির নেশা ছিল তাঁর। সেই নেশাই সর্বনাশের কারণ হয়ে দাঁড়াল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
