উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে ৫ টি রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Fee Of India)। রবিবার বিকেলে দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই ঘোষণা করেন। পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, তামিলনাড়ু, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। বাংলায় মোট ২ দফায় নির্বাচনের কথা জানানো হয়েছে। প্রথম দফায় ২৩ এপ্রিল ভোট হতে চলেছে। দ্বিতীয় দফায় ভোট হবে ২৯ এপ্রিল। ভোট গণনা হতে চলেছে ৪ মে। প্রথম দফায় ভোট হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১৪২টি আসনে।অসমে এক দফায় ভোট হতে চলেছে। ৯ এপ্রিল ভোট হবে অসমে। কেরলেও ৯ এপ্রিল ভোট হবে। তামিলনাড়ুতেও এক দফাতেই ভোট হতে চলেছে ২৩ এপ্রিল। পুদুচেরিতে ভোটগ্রহণ হবে ৯ এপ্রিল।
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আবহে দেশের আরও ছয়টি রাজ্যে উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। গুজরাত, গোয়া, ত্রিপুরা, নাগাল্যান্ড, কর্ণাটক এবং মহারাষ্ট্রের মোট আটটি বিধানসভা আসনে এই ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। ৯ এপ্রিল উপনির্বাচন হবে গোয়া (১টি আসন), কর্ণাটক (২টি আসন), নাগাল্যান্ড (১টি আসন) এবং ত্রিপুরায় (১টি আসন)। ২৩ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে গুজরাত (১টি আসন) এবং মহারাষ্ট্রের (২টি আসন) বাকি তিনটি আসনে।
বিস্তারিত আসছে…
