রাসমেলা উপলক্ষে কোচবিহারে প্রশাসনিক ও সাংস্কৃতিক কর্মসূচি, নজর মদনমোহন মন্দির ও উদ্বোধনে

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


শশীকেশ রায়, কোচবিহার: আজ কোচবিহারে (Cooch Behar) আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বুধবার একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হেলিকপ্টারে কোচবিহার বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকে সড়কপথে জেলাশাসক দপ্তরের ল্যান্স ডাউন হলে যাবেন তিনি। নির্ধারিত সূচি অনুযায়ী, ওই হলে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী।

বৈঠক পর্ব শেষ করে সরাসরি কোচবিহার রাজবাড়ি গেটের সামনে পৌঁছাবেন শুভেন্দু। রাস মেলাকে (Rash Mela 2026) কেন্দ্র করে রাজবাড়ি গেট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এই রাজকীয় শোভাযাত্রাকে আকর্ষণীয় করে তুলতে ইতিমধ্যেই জয়পুর থেকে দুটি হাতি আনা হয়েছে এবং তাতে শামিল হবেন মুখ্যমন্ত্রী। শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করার পর সেখান থেকে কোচবিহারের আরাধ্য মদনমোহন মন্দিরে যাবেন তিনি।

মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি রাসচক্র ঘোরানোর কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এরপর তিনি যাবেন কোচবিহার এম জে এন স্টেডিয়ামের রাসমেলা সাংস্কৃতিক মঞ্চে। ওই মঞ্চ থেকেই আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করার পাশাপাশি বক্তব্য রাখবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে শহরজুড়ে সাজো সাজো রব পড়ে গিয়েছে। এদিন তিনি কী বার্তা দেন এবং কোচবিহারবাসীর জন্য কোনও বিশেষ ঘোষণার উপহার থাকে কি না, সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

The submit CM Suvendu Adhikari | বর্ণাঢ্য শোভাযাত্রা ও মদনমোহন মন্দিরে পুজো, কোচবিহারে ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *