মাঠের ঝামেলা মাঠেই শেষ! ম্যাচের পর আমিরশাহীর পাক বংশোদ্ভূত বোলারকে ‘ক্ষমা’ অভিষেকের

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


যুব এশিয়া কাপের ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন ভারতের অভিষেক শর্মা। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে আউট হওয়ার পর ঝামেলায় জড়ান। তবে ম্যাচের পর আমিরশাহীর পাক বংশোদ্ভূত বোলারের সঙ্গে মিটমাট করে নেন ভারতীয় ব্যাটার। তিনি বলেন, ‘ক্রিকেটে এসব চলতেই থাকে।’

বৈভব সূর্যবংশীর দাপটে আমিরশাহীর বিরুদ্ধে সহজেই জেতে ভারত ‘এ’। তবে অভিষেক রান পাননি। চার-ছক্কা হাঁকিয়ে শুরুটা ভালোই করেছিলেন। তবে ৫ বলে মাত্র ১২ রান করে আউট হয়ে যান। তারপর প্রতিপক্ষ বোলার ইবরার শাহ আহমেদ অভিষেককে উদ্দেশ্য করে কিছু একটা বলেন। পালটা ভারতীয় ওপেনারও তেড়ে যান। তবে ঝামেলা খুব বেশি দূর এগোয়নি। প্রথমে আমিরশাহীর অন্য ক্রিকেটাররা, পরে আম্পায়াররা এসে দু’জনকে আলাদা করে দেন।

আরও পড়ুন:

ম্যাচের পর ইবরারের সঙ্গে দেখা করেন অভিষেক। ভিডিও করে বলেন, “আজ ও আমাকে আউট করেছে। খুব ভালো ভাই।” ইবরারও বলে, “তুমি রাগ কোরো না কিন্তু।” সঙ্গে সঙ্গে অভিষেক বলেন, “আরে রাগ করার কিছু নেই। ক্রিকেটে এগুলো চলতেই থাকে।” পরে সোশাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করে ইবরার লেখেন, “মাঠে ঝগড়া, মাঠের বাইরে সম্মান। আমার তরফ থেকে কোনও অসম্মান করা হয়নি বা খারাপ কিছু বলিনি। সব কিছু পারস্পরিক সম্মানের সঙ্গে শেষ হয়েছে। অভিষেক ঠিকই বলেছে, এটা ক্রিকেটের অংশ।”

উল্লেখ্য, আমিরশাহীর ক্রিকেটার ইবরারের জন্ম পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে। ২৪ বছর বয়সি বোলার পরে আমিরশাহীতে চলে আসেন। আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে খেলেন তিনি। আর যুব এশিয়া কাপের এই ম্যাচে শেষ পর্যন্ত ৩ ওভারে ৭১ রান দিয়েছেন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *