রাত দেড়টার পরও তারস্বরে রাসের বাজনা! বন্ধ করতে স্কুটি চালিয়ে মণ্ডপে হাজির নবদ্বীপের বিধায়ক

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


নবদ্বীপের ঐতিহ্যবাহী রাস উৎসবে আলোর রোশনাই, সঙ্গে প্রবল জনসমাগম। উৎসবের আবহে মেতে উঠেছে গোটা শহর। অভিযোগ, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও গভীর রাতে তারস্বরে বেজেছে মাইক, বাজনা। সেই অভিযোগ শুনে রাতেই স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছিলেন এলাকার বিজেপি বিধায়ক শ্রুতিশেখর গোস্বামী। শহরের বিভিন্ন মণ্ডপে সটান পৌঁছে সেই মাইক, বাজনা বন্ধ করলেন তিনি। এই ঘটনায় বিধায়কের প্রশংসা করছেন সাধারণ বাসিন্দারা।

গতকাল রাতেই বিধায়কের কাছে অভিযোগ আসে, রাত বাড়লেও একাধিক মণ্ডপে মাইক বাজছে। তারস্বরে বাজছে বাজনা। অভিযোগ শুনে আর বাড়িতে থাকেননি। বিধায়ক শ্রুতিশেখর গোস্বামী ওই মধ্যরাতেই স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছিলেন। নবদ্বীপের বিভিন্ন বারোয়ারি পুজো কমিটির প্যান্ডেলে পৌঁছন বিধায়ক। পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। শুধু তাই নয়, বিধায়ককে হাত জোড় করে সেই বাজনা, মাইক থামাতে অনুরোধ করতে দেখা গিয়েছে।

আরও পড়ুন:

এত রাতে বিধায়ককে স্কুটি চালিয়ে বিভিন্ন মণ্ডপে ঘুরতে দেখে কার্যত হতবাক হন পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষজন। হাত জোড় করে বিধায়কের সেই অনুরোধ উপেক্ষা করতে পারেননি পুজো উদ্যোক্তারা। বন্ধ হয় সেই বাজনা, মাইক। নিয়মকানুন অক্ষরে অক্ষরে পালন করা হবে। সেই প্রতিশ্রুতিও বিধায়ককে দেওয়া হয়। রাতের নির্দিষ্ট সময়ের পর শব্দদূষণ নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব পুলিশ ও প্রশাসনের। এবার বিধায়কও উদ্যোগী হয়ে রাস্তায় নেমে পড়েছেন। উৎসব, আনন্দের পাশাপাশি সাধারণ মানুষের শান্তি ও স্বস্তির কথাও সমান গুরুত্বপূর্ণ। শহরে অনেক রোগী, বয়স্ক মানুষজন রয়েছেন। তাঁদের কথাও ভাবা উচিত। পরিবেশ দূষণ ও মানুষের সমস্যা করে কোনও কিছুই উচিত নয়। এমনই জানিয়েছেন বিধায়ক। শ্রুতিশেখর গোস্বামীর এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *