‘মোদিজির সঙ্গে থাকো’, প্রণব মুখোপাধ্যায়ের পরামর্শেই বিজেপিতে যোগ! বিস্ফোরক শুভেন্দু

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


শুভেন্দু অধিকারীর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ। বঙ্গের অন্যতম হাই প্রোফাইল ও রাজনীতির মোড় ঘোরানো দলবদল। আর সেই দলবদলের নেপথ্যে নাকি ছিলে জাতীয় রাজনীতির একসময়ের চাণক্য হিসাবে পরিচিত প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পরামর্শ। বিস্ফোরক ওই দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে। এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চাঞ্চল্যকর ওই তথ্য ফাঁস করেছেন মুখ্যমন্ত্রী।

প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি থাকাকালীন রাইসিনা হিলসে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তখনও তিনি তৃণমূলে। সেসময় রাষ্ট্রপতি ভবনে বসেই প্রণব তাঁকে তৃণমূল ছেড়ে মোদিজির সঙ্গে থাকার পরামর্শ দেন বলে দাবি করেছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন প্রণব তাঁকে বলেছিলেন, “এমপ্লয়ি হয়ে থাকতে হলে তৃণমূলে থাকো। নিজের দমে এগিয়ে যেতে হলে মোদিজির সঙ্গে থাকো।” আসলে ওই সাক্ষাৎকারে নিজের প্রাক্তন দল তৃণমূল সম্পর্কে প্রশ্ন করা হলে শুভেন্দু বলেন, “ওটা তো কোম্পানির মতো ছিল। আমিও সেখানে এমপ্লয়ি ছিলাম। থাকব না বলেই বেরিয়ে এসেছি। আমার আসল পরামর্শদাতা ছিলেন প্রয়াত প্রণব মুখোপাধ্যায়।”

আরও পড়ুন:

২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়। ওই সময়কালটা পুরোটাই শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন। এমনকী মমতার মন্ত্রিসভায় মন্ত্রী-সহ দলে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বও ছিল তাঁর কাঁধে। ২০২০ সালে ডিসেম্বরে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মেদিনীপুরে অমিত শাহের সভায় তিনি আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেন। ওই যোগদানের কিছুদিন আগেই প্রণবের মৃত্যু হয়।

ফলে ঠিক কোন সময় প্রাক্তন রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রীকে তৃণমূল ত্যাগের পরামর্শ দিয়েছিলেন সেটা অনুমান করা কঠিন। এ বিষয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রীও খোলসা করতে চাননি। তিনি বলেন, “এই ব্যাপারে আমি বেশি বলব না। উনি আমাদের মধ্যে এখন নেই। এটা নিয়ে বিতর্ক হবে। উনি আমার অভিভাবক ছিলেন, পরামর্শদাতা ছিলেন।” প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিজের ‘অরিজিনাল অ্যাডভাইজার’ বা আসল উপদেষ্টা হিসাবেও বর্ণনা করেছেন শুভেন্দু।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *