গোমাংস ভক্ষণকারী রামের চরিত্রে! ‘বয়কট রণবীর কাপুর’ ক্যাম্পেইন শুরু করলেন অভিনেত্রী

গোমাংস ভক্ষণকারী রামের চরিত্রে! ‘বয়কট রণবীর কাপুর’ ক্যাম্পেইন শুরু করলেন অভিনেত্রী

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


গোড়া থেকেই রণবীর কাপুরের ‘রাম’ অবতার নিয়ে চর্চা অন্তহীন। রঘুনন্দনের বেশে কাপুরনন্দনকে দেখে এযাবৎকাল ইন্ডাস্ট্রির অন্দরের অনেকেরই ভ্রুযুগল আন্দোলিত হয়েছে! কেউ ‘গোমাংস ভক্ষণ করা’ অভিনেতাকে রামের ভূমিকায় দেখে আপত্তি তুলেছিলেন, তো কারও কাছে বা আবার বেমানান ঠেকেছে রণবীরের লুক। যদিও রামের চরিত্র আত্মস্থ করতে কোনওরকম কসরত বাকি রাখেননি রণবীর কাপুর, তবে ঘোষণার পর থেকেই তাঁর অভিনীত ‘রামায়ণ’-এর ভবিষ্যৎ নিয়ে সন্দেহপ্রকাশ করেছে সিনেদুনিয়ার একাংশ। ঝলক মুক্তির পরও তার ব্যতিক্রম হয়নি। এবার অতীত গোমাংস ইস্যু টেনে ‘বয়কট রণবীর কাপুর’ ক্যাম্পেইন শুরু করলেন বলিউড অভিনেত্রী।

“যে ব্যক্তি প্রকাশ্যে ‘আমি গরুর মাংস খাই’ বলে লক্ষ লক্ষ মানুষের অনুভূতিতে আঘাত করেছেন, তিনি আবার ভগবান রামের ভূমিকায় অভিনয় করছেন। ওঁর উদ্দেশে আমাদের কী বার্তা দেওয়া উচিত?…” 

আরও পড়ুন:

রণবীর এইমুহূর্তে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেতা। একের পর এক মেগাবাজেট প্রজেক্ট তাঁর হাতে। এহেন ‘ব্লকবাস্টার’ নায়কের ওপর ‘রামায়ণ’-এর দায়িত্ব সঁপে কি ভুল করেছেন পরিচালক নীতেশ তিওয়ারি? এহেন প্রশ্ন মাঝেমধ্যেই ফিল্মি দুনিয়ায় চাগাড় দেয়, বিশেষ করে ঝলক মুক্তির পর লুক নিয়ে কাটাছেঁড়া আরও উত্তরোত্তর বেড়েছে, বললেও অত্যুক্তি হয় না। এমন আবহে রামের ভূমিকায় রণবীরের অভিনয় নিয়ে আপত্তি তুললেন নিকিতা রাওয়াল। সম্প্রতি এক পডকাস্টে বিস্ফোরক মন্তব্য করেন অভিনেত্রী। নিকিতার কথায়, “যে ব্যক্তি প্রকাশ্যে ‘আমি গরুর মাংস খাই’ বলে লক্ষ লক্ষ মানুষের অনুভূতিতে আঘাত করেছেন, তিনি আবার ভগবান রামের ভূমিকায় অভিনয় করছেন। ওঁর উদ্দেশে আমাদের কী বার্তা দেওয়া উচিত? আমি মনে করি রণবীরকে বয়কট করা উচিত। আর আমি এই #BoycottRanbirKapour প্রচারাভিযানটা চালিয়েও যাব।” এখানেই অবশ্য থামেননি তিনি।

রামের ভূমিকায় রণবীরের অভিনয় নিয়ে আপত্তি তুললেন নিকিতা রাওয়াল।

নিকিতার সংযোজন, “এই চরিত্রে অভিনয় করার পর, সামান্য হলেও, রণবীরের যদি মনে হয় যে তিনি ভুল করেছেন, তাহলে অবশ্যই যাঁদের ভাবাবেগে তিনি আঘাত করেছেন, তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। বলা উচিত- ‘আমি ভুল করেছি।’ আমরা সকলেই ক্ষমাশীল। ভারত অন্তত সেই মতাদর্শেই বিশ্বাসী। যারা মন থেকে ক্ষমা চান, আমরা তাঁদের ক্ষমা করে দিই। তাই রণবীরকে বলছি, নিজে থেকে ক্ষমা চান। নইলে জনসাধারণ আপনাকে ক্ষমা করবে না। আমার মতে, আপনার ব্যক্তিগত চরিত্র যেমন, সেটা রামের চরিত্রে অভিনয় করার মতো নয়।” নিকিতার মন্তব্য ভাইরাল হতেই নেটভুবনে ঝড়! রণবীর কাপুরের অনুরাগীরা পালটা প্রশ্ন ছুড়েছেন, ‘নিজে জীবনে ক’টা সিনেমায় অভিনয় করেছেন, ওঁকে নিয়ে কথা বলার মতো আপনার যোগ্যতাই বা কী?’

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *