ভাঙাচোরা রাস্তায় গর্তে চাকা পড়তেই উলটে গেল টোটো, হাওড়ায় বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু!

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


ভাঙাচোরা রাস্তায় কয়েক হাত ব্যবধানেই ছোট-বড় গর্ত। ওই রাস্তাতেই টোটো চড়ে যাওয়ার সময়ই মর্মান্তিক দুর্ঘটনা। চাকা গর্তে পড়ে উলটে যায় টোটোটি। ওই গাড়িতে থাকা এক যাত্রী রাস্তায় পড়ে গুরুতর জখম হন। পরে তাঁর মৃত্যু হয়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার দাসনগরে। মৃতের নাম রমেশ নস্কর। ঘটনায় সাধারণ মানুষজনের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে এভাবে মর্মান্তিক মৃত্যু, মানতে পারছেন না রমেশের পরিবার-প্রতিবেশীরাও।

রমেশ নস্করের বাড়ি ডোমজুড় থানার লক্ষ্মণপুর এলাকায়। গতকাল, শনিবার এক আত্মীয়ের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। নির্দিষ্ট সময় তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। বিকেলের দিকে বাড়ি ফেরার জন্য টোটোয় উঠেছিলেন। কাশীপুর এলাকার ওই রাস্তা দিয়ে টোটোটি যাচ্ছিল। দীর্ঘদিন ধরেই অন্যান্য রাস্তার মতো ওই রাস্তাটিও খানাখন্দে ভরা। ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে বিভিন্ন সময়।

আরও পড়ুন:

কাশীপুর এলাকা দিয়ে যাওয়ার সময় টোটোটি রাস্তার গর্তে পড়ে উলটে যায়। যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে। অন্যান্য যাত্রীদের তেমন চোট না লাগলেও রমেশের মাথায় আঘাত লেগেছিল। দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে পাঠানো হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানেই তিনি মারা যান। দুর্ঘটনার পর থেকেই রক্তক্ষরণ হয়েছিল ওই ব্যক্তির। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। মৃতের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

স্থানীয়দের দাবি দীর্ঘদিন রাস্তা খারাপ হলেও হুশ নেই পুরসভার। পুরসভার তরফে পালটা জানানো হয়েছে, বৃষ্টির জল জমে থাকায় রাস্তার কাজ করা সম্ভব হয়নি। বৃষ্টি কমলে রাস্তা সারাইয়ের কাজ হবে জানানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসনগর থানার পুলিশ। দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। শোকের ছায়া এলাকায়।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *