ভর্তি নেয়নি সরকারি হাসপাতাল! রাস্তাতেই সন্তান প্রসব দলিত তরুণীর, তারপর…

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


প্রসবযন্ত্রণায় কাতর এক দলিত তরুণীকে ভর্তি না নেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের এক সরকারি হাসপাতালের বিরুদ্ধে। শেষ পর্যন্ত হাসপাতালের বাইরেই রাস্তার ধারে সন্তানের জন্ম দিলেন ওই তরুণী। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই এক চিকিৎসককে বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। প্রসবযন্ত্রণা নিয়ে রানি নামে এক তরুণীকে জ্ঞানপুরের মহারাজা চেত সিং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরিবারের অভিযোগ, মুসহর সম্প্রদায়ের সদস্য হিসাবে শনাক্ত করার পর হাসপাতালের কর্মীরা তরুণীকে ভর্তি করতে অস্বীকার করেন। বহুবার আবেদন করলেও সাড়া দেননি কেউ। হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় রানির শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর রাস্তাতেই সন্তান প্রসব করেন তিনি।

আরও পড়ুন:

ঘটনার তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ঘটনার সময় দায়িত্বে থাকা ইএমও ড. পঙ্কজকে বরখাস্ত করা হয়েছে বলে খবর। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি তরুণীকে পরীক্ষা-নিরীক্ষা করতেই অস্বীকার করেছিলেন। তদন্ত রিপোর্টে ড. অজয় তিওয়ারি এবং ড. নীলিমা ধাওয়ানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে। পাশাপাশি, উল্লেখ করা হয়েছে যে, ধাওয়ান আগের দিনই রানিকে পরীক্ষা করেছিলেন। কিন্তু তরুণীর রক্তাল্পতা থাকা সত্ত্বেও তিনি তাঁকে অন্য হাসপাতালে পাঠিয়ে দেন। শুধু তাই নয়, রানি এবং তাঁর পরিবার দলতি সম্প্রদায়ের বলে হাসপাতালে ভর্তি করানো নিয়ে আপত্তি জানান এক নার্সও।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *