Matigara Drug Trafficking | মাটিগাড়ায় ব্রাউন সুগার হাতবদলের সময় ধৃত ২, উদ্ধার ২৭৮ গ্রাম মাদক

Matigara Drug Trafficking | মাটিগাড়ায় ব্রাউন সুগার হাতবদলের সময় ধৃত ২, উদ্ধার ২৭৮ গ্রাম মাদক

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


মাটিগাড়া: গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগারসহ দুই তরুণকে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিশ (Matigara Drug Trafficking)। রবিবার গভীর রাতে মাটিগাড়া এলাকা থেকে তাদের হাতেনাতে ধরা হয়। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ২৭৮ গ্রাম।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে খবর আসে যে, মাটিগাড়ার পরিবহণ নগর এলাকায় দুই তরুণ সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। খবর পাওয়ার পরই মাটিগাড়া থানার পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় হানা দেয়। পুলিশকে দেখেই পালানোর চেষ্টা করে তারা, কিন্তু শেষ রক্ষা হয়নি। দুই তরুণকে আটক করে তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে ২৭৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।

ধৃতদের নাম অরুণ শা (বাড়ি বিশ্বাস কলোনি) এবং সুমন বর্মন (বাড়ি ১ নম্বর পঞ্চানন কলোনি)। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, এই দুই তরুণ একে অপরের কাছে মাদক হাতবদলের উদ্দেশ্যেই পরিবহণ নগর এলাকায় এসেছিল। তাদের পাকড়াও করার পর মাদক পাচারের এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার ধৃত দুই তরুণকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে মাদক পাচারের মূল উৎস খুঁজে বের করতে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানাবে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *