ভবানীপুর নিয়ে লাস্ট মিনিট সাজেশন! রবিবার সন্ধেয় কালীঘাটে বৈঠক মমতার

ভবানীপুর নিয়ে লাস্ট মিনিট সাজেশন! রবিবার সন্ধেয় কালীঘাটে বৈঠক মমতার

স্বাস্থ্য/HEALTH
Spread the love


কাল ভোটগণনা। রবিবার সন্ধেয় শেষ মুহূর্তের বৈঠকে বসবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধে  সাড়ে ৬টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকেই আজ বৈঠক করবেন দলনেত্রী। নজরে হটস্পট ভবানীপুর। যে কেন্দ্র থেকে লড়ছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আজ বৈঠকে ভবানীপুরের গণনা সংক্রান্ত খুঁটিনাটি বুঝিয়ে দিতেই আজ ফের বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী। জানা গিয়েছে, বৈঠকে উপস্থিত থাকবেন ভবানীপুর বিধানসভা এলাকার ৮ কাউন্সিলর, ওয়ার্ড প্রেসিডেন্ট, চিফ ইলেকশন এজেন্ট। এছাড়াও বেশ কয়েকজন তৃণমূল নেতাও থাকবেন বলে জানা গিয়েছে।

এই বিষয়ে আরও খবর

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *