নিত্যদিন যেভাবে ‘বিগ বস বাংলা’রঅন্দরের সমীকরণ বদলাচ্ছে, তা দেখে নাকি গিরগিটিদেরও লজ্জা পাওয়ার জোগাড়! অন্তত এমনটাই মত শোয়ের একনিষ্ঠ দর্শকমহলের। টাস্কের নামে প্রতিযোগীদের হাইভোল্টেজ ড্রামা আর একে-অপরের প্রতি আচরণ দেখে রীতিমতো ভ্রুযুগল উঁচিয়েছেন একাংশ। এবার সেলেব পাড়ার অন্দরে নতুন খবর। ফের নাকি জোড়া ওয়াইল্ড কার্ড এন্ট্রি হতে চলেছে ‘বিগ বস বাংলা’র ঘরে।
রাজবীর-নন্দিনীর ঝগড়া থেকে জীতু-সৃজলার প্রেম-প্রেমভাব, এসবের মাঝে যে এবার ‘বিগ বস’-এ নতুন টুইস্ট আসতে চলেছে, তেমনটা আন্দাজ করাই যায়!
আরও পড়ুন:

সূত্রের খবর, সংশ্লিষ্ট রিয়ালিটি শোয়ের দূর্গে এবার পা রাখতে চলেছেন ‘উচ্ছেবাবু’ আদৃত রায়। তবে শুধু টেলি অভিনেতাই নন। সারপ্রাইজ হিসেবে টলিপাড়ার আরেক অভিনেতাকে দেখতে পাবেন দর্শক। ফিসফাস, গোড়া থেকে গররাজি থাকলেও এবার নাকি ‘বিগ বস বাংলা’র দূর্গে যাচ্ছেন সাহেব ভট্টাচার্য। অতঃপর রাজবীর-নন্দিনীর ঝগড়া থেকে জীতু-সৃজলার প্রেম-প্রেমভাব, এসবের মাঝে যে এবার ‘বিগ বস’-এ নতুন টুইস্ট আসতে চলেছে, তেমনটা আন্দাজ করাই যায়!
ঘরের নতুন সদস্য হিসেবে সাহেব-আদৃত খেলার মারপ্যাঁচ বুঝে কতটা মোড় ঘোরাতে পারেন? এবার সেটা দেখার।

এই অবশ্য প্রথম নয়। পুজোর মরশুমেও ‘বিগ বস বাংলা’র ঘরে জোড়া ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে সৌরভ দাস এবং রণিতা দাসকে দেখতে পেয়েছিলেন দর্শকমহল। এবার ফের একবার সংশ্লিষ্ট রিয়ালিটি শোয়ের সদস্য তালিকায় ডাবল ধামাকা! ঘরের নতুন সদস্য হিসেবে সাহেব-আদৃত খেলার মারপ্যাঁচ বুঝে কতটা মোড় ঘোরাতে পারেন? এবার সেটা দেখার। যদিও দুই অভিনেতার তরফে এখনও কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে ইতিমধ্যেই জল্পনার পালে হাওয়া লেগেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
