রণবীর কাপুরের ‘রামায়ণ’ নিয়ে জোর চর্চার মাঝেই ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’ নামে আরেকটি ছবি ঘোষণা করে মহাবিপাকে পড়েছিলেন নির্মাতারা! বিতর্ক দানা বেঁধেছে ‘কাঁচাবাদাম গার্ল’ অঞ্জলি অরোরার সীতার ভূমিকায় অভিনয়কে কেন্দ্র করে। ‘শ্রী রামায়ণ কথা’র ঝলকে সেই ইনফ্লুয়েন্সারকে সীতারূপে দেখে যখন সকলে ফুঁসছিল সেসময় পালটা সাফাইও দিয়েছেন পর্দার ‘সীতা’ অঞ্জলি। এই চরিত্রের সঙ্গে সোশাল মিডিয়ায় বানানো রিলের ইমেজকে এক রেখার না আনার পরামর্শ দিয়েছিলেন। এবার সেই বিতর্কযজ্ঞে ঘৃতাহুতির কাজ করল সিনেমার পোস্টার।
বানর সেনার চোখে চশমা! এই দৃশ্য দেখে তাজ্জব দর্শকমহল। এটা কী করে সম্ভব!সোশালপাড়ার সদস্যদের নজর কিছু এড়ায় না, বলা ভালো নজর এড়ানো সম্ভব নয়। আর দর্শকই তো সবচেয়ে বড় সমালোচক। ‘শ্রী রামায়ণ কথা’র পোস্টারের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। সিনেমার পোস্টার প্রকাশ্যে আসতেই চর্চায় চশমা পরা বানর সেনা। পোস্টারে সুগ্রীবের সঙ্গে মানবসদৃশ বানর সেনার চোখে রিমলেস চশমা, হাতে গদা।
আরও পড়ুন:
Treta yug me bhi chashma lagate the 😭 pic.twitter.com/vWsX0L9QJA
— dk (@thefilmyyguyy) September 24, 2026
চশমা পরা দৃশ্যের জন্য হাসির খোরাক নির্মাতারা। ত্রেতা যুগের গল্পে চশমা কীভাবে মানানসই সেই প্রশ্ন তুলেও রসিকতা করছেন নেটিজেনরা। এক নেটাগরিকত মজা করে লিখেছেন, ‘ত্রেতা যুগেও চশমা পরত?’ অপর এক ব্যক্তির মন্তব্য, ‘ত্রেতা যুগে প্রথমবার চশমা দেখলাম।’
নেটপাড়ার এক সদস্য তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না। সকলের উদ্দেশে মজা করে বলেছেন, তিনি যা দেখছেন সেটাই প্রত্যেকে দেখতে পাচ্ছেন! পরিচালককে খোঁচা মেরে এক ব্যক্তি সিনেমা নিয়ে সংশয় প্রকাশ করে লিখছেন, ‘ত্রেতা যুগে বানর সেনা চশমা পরে আছে। এ কেমন সিনেমা বানিয়েছে ভাই।’
সীতারূপে অঞ্জলির লুক প্রকাশ্যে আসতেই নির্মাতাদের নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছিল। বিতর্কিত নায়িকাকে মা সীতার ভূমিকায় কাস্ট করা হল? কারও মন্তব্য, ‘নির্মাতাদের সাহস দেখুন!’ আবার কারও বা কটাক্ষ, ‘ভারতীয়দের প্রাপ্য রামায়ণ বোধহয় এটাই।’ মুক্তির আগেই একের পর এক বিতর্ক-রসিকতারয় জর্জরিত ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’র ভবিষ্যৎ কী হবে তা নিয়ে একটা ধন্দ থেকে যায় বই কী!
আরও পড়ুন:
সর্বশেষ খবর
