বউদিকে বউ সাজিয়ে ৩ লাখ লোন! ঋণদাতা সংস্থা কিস্তি আদায়ে যেতেই ‘কীর্তি’ ফাঁস, তারপর…

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


বউ নেই, তাই বলে কী লোন পাবেন না! সমস্যা সমাধানে বউদিকে বউ সাজিয়ে ঋণদাতা সংস্থার কাছ থেকে তিন লাখ টাকা হাতিয়ে নেন যুবক। বিষয়টা খোলসা হতেই অভিযুক্ত শেখ তাহির আলিকে গ্রেপ্তার করল বন্দর এলাকার নাদিয়াল থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, তিন বছর আগে তাহিরের সঙ্গে তাঁর স্ত্রীর বিচ্ছেদ হয়ে গিয়েছে। কিন্তু তারপরও স্ত্রীর নাম করেই ঋণের টাকা হাতানোর জন‌্য নাদিয়ালের একটি ঋণদাতা সংস্থার কাছে যায় তাহির। সঙ্গে নিয়ে যায় নিজের বউদিকে। বউদিকেই নিজের স্ত্রী বলে পরিচয় দেয় সে। ফর্ম পূরণের সময় স্ত্রীর নাম লিখলেও সেখানে তাঁর বউদিরই ছবি দেয়। ঋণদাতা সংস্থার কাছ থেকে ৩ লাখ ২৬ হাজার টাকা হাতিয়ে নেয় বউদি ও দেওর। কিন্তু কিস্তির টাকা ফেরত না দেওয়ায় তাহিরের প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে ঋণদাতা সংস্থা। তাঁকে কিস্তির টাকা ফেরত দিতে বলা হয়। শুনে হতবাক হয়ে যান ওই মহিলা।

প্রথমে বিষয়টিকে তিনি গুরুত্ব না দিলেও সংস্থাটি তাঁর উপর চাপ সৃষ্টি করে। তিনি নাদিয়ালের ওই সংস্থার অফিসে গিয়ে ফর্ম ও অন‌্যান‌্য নথি দেখতে চান। তখনই দেখা যায়, স্ত্রীর নাম থাকলেও ছবি ও অন‌্যান‌্য নথি তাহিরের বউদির। এরপরই নাদিয়াল থানায় এই ব‌্যাপারে অভিযোগ দায়ের হয়। তারই ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তাহিরকে পুলিশ গ্রেপ্তার করে। তার বউদির ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *