প্রাচীন সাহিত্যের হাত ধরে বন্ধুত্বে জোর! ব্রিকসে পুতিনকে তামিল গ্রন্থের অনুবাদ উপহার মোদির

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


পাঁচ বছর পর ফের ব্রিকস সম্মেলন হতে চলেছে ভারতের মাটিতে। এদেশে আন্তর্জাতিক সম্মেলন আর সেখানে প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতির ছোঁয়া থাকবে না, তাও কি হয়? মোটেই না। আর তাই ব্রিকসের প্রথম অতিথি, বন্ধুদেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি উপহার দিলেন এদেশের প্রাচীন তামিল গ্রন্থের রুশ অনুবাদ। ছোট ছোট ছন্দে মানবজাতির সমগ্র ইতিহাসকে তুলে ধরা বিখ্যাত ‘থিরুক্কুরাল’ দু’দেশের বন্ধুত্বকে আরও অটুট করবে বলে আশাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদি। ভারতের তরফে এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপহার পেয়ে আপ্লুত পুতিনও।

তামিলনাড়ু অর্থাৎ দ্রাবিড় সভ্যতার প্রাচীন লেখক থিরুভাল্লুভার। অন্তত ২ হাজার বছর আগে তাঁর রচিত ধ্রুপদী সাহিত্য ‘থিরুক্কুরাল’। এটি মূল ছোট ছন্দময় পদ্য। প্রায় ১৩৩০ টি এমন পদ্যের আড়ালে মানবসভ্যতা, মানুষে-মানুষে সম্পর্ক, মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতার শিক্ষা দেওয়া হয়েছে ‘থিরুক্কুরাল’-এ। তিনটি খণ্ডের গ্রন্থের রুশ অনুবাদ করা হয়েছে। শুক্রবার দিল্লির ভারত মণ্ডপের ব্রিকস সম্মেলন শুরুর আগে আলাদা করে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় সেই প্রাচীন ‘থিরুক্কুরাল’ তাঁর হাতে তুলে দেন প্রধানমন্ত্রী মোদি।

আরও পড়ুন:

পুতিনের হাতে গ্রন্থটি তুলে দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোদি বলেন, ”এই গ্রন্থটি ২০০০ বছর আগে রচিত। এতে মানবজাতির সমগ্র ইতিহাস বর্ণনা করা। এটা আমরা রুশ ভাষায় অনুবাদ করেছি। এই গ্রন্থ থেকে যে জ্ঞান আহরণ করার, তা কোনও ভাষা, ভৌগলিক সীমানায় বদ্ধ থাকে না। আমার বিশ্বাস, যেভাবে থিরুক্কুরালে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ-সম্পর্ক তৈরির কথা বলা আছে, তা দু’দেশের সম্পর্কের জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং আরও দৃঢ় করতে বেশ কয়েকধাপ এগিয়ে দেবে দু’দেশকেই।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *