দেবরাজের ‘দাদাগিরি’র নয়া হদিশ! দাবিমতো কোটি টাকা না দেওয়ায় কাজ বন্ধ মামলায় চার্জশিট

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


এক কোটি টাকার দাবি ছিল। সেই টাকা না পাওয়ায় নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে বিধাননগরের তৃণমূল নেতা তথা প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। সেই মামলাতেই বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজের বিরুদ্ধে শুক্রবার বারাসত আদালতে ২৫৬ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল বাগুইআটি থানার পুলিশ। এর আগেও দেবরাজের বিরুদ্ধে বেশ কয়েকশো পাতার চার্জশিট পেশ করা হয়েছিল। তার পরতে পরতে দেবরাজের দুর্নীতির খতিয়ান ছিল। কোটি টাকার তোলাবাজি মামলার চার্জশিটের পাতায় পাতায় সেই হিসেব।

আদালত ও পুলিশ সূত্রে খবর, ভিআইপি রোডের ধারে একটি খাবারের দোকান ভাঙার পর লোহা সরানোর কাজের বরাত পেয়েছিল একটি সংস্থা। অভিযোগ, ওই সংস্থার মালিকের কাছে এক কোটি টাকা চেয়েছিলেন তৎকালীন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। তাঁর দাবিমতো ওই ব্যবসায়ী পুরো টাকা দিতে পারেননি। তাতে কাজ বন্ধ করে দিয়েছিলেন দেবরাজ, এমনই অভিযোগ ছিল।

আরও পড়ুন:

আদালত ও পুলিশ সূত্রে খবর, ভিআইপি রোডের ধারে একটি খাবারের দোকান ভাঙার পর লোহা সরানোর কাজের বরাত পেয়েছিল একটি সংস্থা। অভিযোগ, ওই সংস্থার মালিকের কাছে এক কোটি টাকা চেয়েছিলেন তৎকালীন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। তাঁর দাবিমতো ওই ব্যবসায়ী পুরো টাকা দিতে পারেননি। তাতে কাজ বন্ধ করে দিয়েছিলেন দেবরাজ, এমনই অভিযোগ ছিল। কিন্তু সেসময় দেবরাজের দাপটে তাঁর বিরুদ্ধে থানায় কোনও অভিযোগ করতে পারেননি ওই ব্যবসায়ী।

পরে দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে দেবরাজ পুলিশি হেফাজতে থাকাকালীন তিনি বাগুইআটি থানায় দেবরাজের বিরুদ্ধে কোটি টাকা তোলা আদায়ে চাপ দেওয়ার অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ নথি ও অন্যান্য তথ্য সংগ্রহ করে। জিজ্ঞাসাবাদে অবশ্য তোলাবাজির অভিযোগ অস্বীকার করেন দেবরাজ। তদন্ত শেষে শুক্রবার আদালতে ওই মামলার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় পুলিশ। উল্লেখ্য, আগেই দেবরাজের বিরুদ্ধে ন’টি মামলায় চার্জশিট জমা দিয়েছিল পুলিশ। এদিনের সাপ্লিমেন্টারি চার্জশিট নিয়ে মোট ১০টি মামলায় চার্জশিট জমা পড়ল।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *