‘অস্কার ব্রুজো জিন্দাবাদ’, ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচের ‘মাস্টার’ মন্তব্যে পালটা শীর্ষকর্তা দেবব্রতের

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


অস্কার ব্রুজোর পোস্ট ঘিরে সরগরম কলকাতা ময়দান। ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ বিস্ফোরক অভিযোগ এনেছেন। এক ‘মাস্টার’ নাকি আইএসএলে শেষ ম্যাচের আগে বলে গিয়েছিলেন, রেফারি তাঁদের পক্ষে আছেন। কে এই মাস্টার? হঠাৎ কেন ক্ষোভ উগরে দিলেন অস্কার? তাঁর অভিযোগের সত্যতাই বা কী? সব নিয়ে মুখ খুললেন লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার।

২২ বছর পর ইস্টবেঙ্গলকে ভারতসেরা করেছেন। অস্কার ব্রুজোকে যোগ্য সম্মানের জায়গা দেন লাল-হলুদ সমর্থকরা। যিনি এই মুহূর্তে ইন্দোনেশিয়ার একটি ক্লাবে কোচিং করাচ্ছেন। এর মধ্যেই ইস্টবেঙ্গল ক্লাব ম্যানেজমেন্ট ও কর্মকর্তাদের উদ্দেশ্য করে বিস্ফোরক স্প্যানিশ কোচ। জবাবে দেবব্রত সরকার বলেন, “উনি আমাদের আইএসএল দিয়েছেন। উনি আমাদের নয়নের মণি। আমরা সবাই ওকে হৃদয়ে রাখব। উনি কী বললেন, সেটা নিয়ে আমাদের কোনও বক্তব্য নেই। ইস্টবেঙ্গল ক্লাবে অস্কার ব্রুজোর অস্তিত্ব কী?”

আরও পড়ুন:

যেভাবে অস্কার পয়েন্ট ধরে ধরে বলেছেন, তাতে প্রশ্ন উঠছে কে এই ‘মাস্টার’? ইস্টবেঙ্গলের শীর্ষকর্তার জবাব, “উনি কোন পয়েন্ট বলেছেন, কাকে মাস্টার বলেছেন- সেসব নিয়ে কোনও মন্তব্য করব না। আমাদের কাছে কোনও অভিযোগ নেই। উনি কী বলেছেন, উনি কী করেছেন, তার ব্যাখ্যা উনিই দেবেন। অস্কার ব্রুজো জিন্দাবাদ।” তবে দেবব্রত সরকার যেভাবে শেষ বাক্যটি বললেন, তাতে শ্লেষ থাকতে পারে।

অস্কারের মন্তব্যের পর ইস্টবেঙ্গল সমর্থকদের কটাক্ষের শিকার হতে হচ্ছে। পাশাপাশি অনেক লাল-হলুদ সমর্থকের বক্তব্য, এহেন মন্তব্য করে অস্কার নিজের সম্মান নষ্ট করছেন। তাতে দেবব্রত সরকার বলেন, “ওই বক্তব্যের দায়িত্ব ওঁর। উনি যেভাবে বাঁচতে চাইবেন, সেভাবে বাঁচবেন। আমাদের কোনও বক্তব্য নেই।” প্রশ্ন করা হয়, অস্কার ব্রুজোর দুই সহকারী, জেভিয়ার স্যাঞ্চেজ ও আদ্রিয়ান বেতন বকেয়া বলে ফিফায় অভিযোগ জানিয়েছেন। তাতে লাল-হলুদের শীর্ষকর্তা বলেন, “যারা ওই সময় চালাচ্ছিল, তারা বলতে পারবেন।” তাঁর ইঙ্গিত আগের ইনভেস্টর ইমামি গ্রুপের দিকে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *