পোষ্য কুকুরকে বিষ খাইয়ে হত্যা করে বাড়িতে দুঃসাহসিক চুরি রায়গঞ্জে

শিক্ষা
Spread the love


রায়গঞ্জঃ পোষা কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলে বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠল উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার রায়গঞ্জ (Raiganj) থানার অধীন গৌরী গ্রাম পঞ্চায়েতের নরম কলোনী এলাকায়। শুক্রবার সন্ধ্যায় এই চুরির ঘটনা জানাজানি হতেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা সুযোগ বুঝে স্থানীয় বাসিন্দা কার্তিক চন্দ্র সরকারের বাড়ির বেড়া ভেঙে ভেতরে ঢোকে। বাধা পাওয়ার সম্ভাবনা দূর করতে তারা প্রথমে বাড়ির পোষা কুকুরটিকে বিষ মাখানো খাবার দিয়ে হত্যা করে। কুকুরটি মারা যাওয়ার পর দুষ্কৃতীরা মূল ঘরে ঢুকে আলমারির তালা ভেঙে নগদ প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা ও বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।

গৃহকর্তা চুরির বিষয়টি দেখতে পেয়ে পরিজন ও প্রতিবেশীদের খবর দেন। এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় ব্রাউন সুগারের মতো মাদকাসক্ত যুবকদের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। নেশার টাকা জোগাড় করতে তারা চুরি ও ছিনতাইয়ের মতো অসামাজিক কাজ চালাচ্ছে। ইতিপূর্বে রায়গঞ্জ থানায় ডেপুটেশন দেওয়া সত্ত্বেও পরিস্থিতির স্থায়ী সমাধান হয়নি বলে দাবি স্থানীয়দের।

ঘটনার প্রেক্ষিতে গৃহকর্তা কার্তিকবাবু রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করার পাশাপাশি এলাকায় নৈশ টহলদারি বাড়ানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা।

The publish পোষ্য কুকুরকে বিষ খাইয়ে হত্যা করে বাড়িতে দুঃসাহসিক চুরি appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *