পুলিশ প্রশাসনে বিরাট পরিবর্তন: ডায়মন্ড হারবারসহ ১২ জেলার এসপি বদল, নতুন তালিকায় কারা

পুলিশ প্রশাসনে বিরাট পরিবর্তন: ডায়মন্ড হারবারসহ ১২ জেলার এসপি বদল, নতুন তালিকায় কারা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক (IPS Reshuffle) স্তরে বড়সড় রদবদল অব্যাহত। এবার পুলিশ প্রশাসনে ব্যাপক পরিবর্তনের (Police Switch) সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। একযোগে ১৭৯ জন আইপিএস অফিসারকে বদলি করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই তালিকায় যেমন রয়েছেন একাধিক জেলার পুলিশ সুপার, তেমনই রয়েছেন কলকাতা পুলিশের (Kolkata Police) গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিকরাও।

বর্তমান সরকারের এই সিদ্ধান্তে ডায়মন্ড হারবার সহ মোট ১২টি জেলার পুলিশ সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে। রদবদলের এই তালিকায় অন্যতম গুরুত্বপূর্ণ নাম বীরভূমের পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব, যাঁকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (অ্যাডমিন) পদে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি পদোন্নতি হয়েছে জলপাইগুড়ির এসপি অমরনাথ কে-এর; তিনি এখন থেকে উত্তরবঙ্গের ইনটেলিজেন্স ব্যুরোর ডিআইজির দায়িত্ব সামলাবেন। এছাড়াও পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারিকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (আর্মড পুলিশ) পদে নিযুক্ত করা হয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রশাসনের বিভিন্ন স্তরে স্বচ্ছতা ফেরাতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে এই ব্যাপক রদবদল অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তৃণমূল জমানায় যাঁদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল, তাঁদের অনেকের বিরুদ্ধেই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবর। রাজ্যের পুলিশ প্রশাসনে এই পরিবর্তনের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *