কলেজছাত্রীকে অশালীনভাবে স্পর্শ করলেন ৭০ বছর বয়সি কংগ্রেস বিধায়ক! ভাইরাল হয়েছে সেই ভিডিও। তেলেঙ্গানায় সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রার ব্যবস্থা করেছে কংগ্রেস সরকার। সেই সরকারি বাসে সফর করতে গিয়েই আপত্তিকর কাণ্ড করে ফেললেন কংগ্রেসের বৃদ্ধ সাংসদ। যদিও পরে তিনি বলেছেন, একেবারে স্নেহশীলভাবে আচরণ করেছেন এবং সেটা বিকৃতভাবে দেখানো হচ্ছে।
ঘটনার সূত্রপাত তেলেঙ্গানার একটি সরকারি বাস থেকে। বিনামূল্যে যাত্রার পরিষেবা খতিয়ে দেখতে একটি বাসে উঠেছিলেন কংগ্রেস বিধায়ক মালরেড্ডি রঙ্গা রেড্ডি। মহিলাদের সিটে বসেই তিনি সকলের সঙ্গে কথা বলছিলেন। কথা বলতে বলতে হঠাৎই পাশে দাঁড়িয়ে থাকা এক কলেজছাত্রীর হাত ধরে ফেলেন। জিজ্ঞেস করেন, সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পেরে লাভ হচ্ছে কিনা কলেজছাত্রীটি উত্তর দিচ্ছিলেন ঠিকই, কিন্তু বিধায়কের থেকে সরে যাওয়ার চেষ্টাও করছিলেন একই সঙ্গে। তাতেও অবশ্য থামেননি মালরেড্ডি। এবার একেবারে কলেজছাত্রীর কোমর জড়িয়ে ধরে কথা বলতে শুরু করেন।
আরও পড়ুন:
Congress MLA Malreddy Ranga Reddy seems to place his hand round a younger lady’s waist whilst she visibly pulls away. And that is the occasion that lectures the nation on “Smash Patriarchy”? The hypocrisy is staggering. When will Congress apply its slogans to its personal leaders? https://t.co/nFIe5iPt8E
— Arun Yadav (@BeingArun28) October 7, 2026
ভিডিও ভাইরাল হতেই কংগ্রেস বিধায়ককে তুলোধোনা করে বিআরএস। দলের দাবি, মহিলাদের হেনস্তার অভিযোগ দায়ের করা উচিত ওই বিধায়কের বিরুদ্ধে। রাজ্যের নারী সুরক্ষা বিভাগকে পদক্ষেপ করার আর্জি জানায় বিআরএস। যদিও মালারেড্ডির দাবি, তিনি অশালীনভাব কিছুই করেননি। কলেজপড়ুয়াদের নিজেদের মেয়ের মতো স্নেহ করে কথা বলেছেন, এমনটাই দাবি কং বিধায়কের। স্পষ্ট জানিয়েছেন, তিনি মহিলাদের যথেষ্ট সম্মান করেন। কিন্তু বিরোধীরা ইচ্ছাকৃতভাবে তাঁকে বদনামের চেষ্টা করছেন।
যদিও ভাইরাল ভিডিও দেখে নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন মালারেড্ডির আচরণ নিয়ে। তাঁদের মতে, রাহুল গান্ধী পিতৃতন্ত্র নিপাত যাক স্লোগান দিচ্ছেন। কিন্তু তাঁর নিজের দলের নেতারা মহিলাদের সঙ্গে কেমন আচরণ করছেন? তাঁরা কেন রাহুলের স্লোগান মানছেন না? যদিও এই বিতর্ক নিয়ে কংগ্রেস মুখ খোলেনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
