নেপাল, সিকিমের পরে এবার উত্তরাখণ্ড। ধসে পড়ল পাহাড়ের একাংশ। টন টন মাটি আর পাথর নেমে এসে মুহূর্তে তৈরি হল ধুলোর মেঘ! এই ঘটনাটি কুময়ুন অঞ্চলের বলে জানা গিয়েছে। প্রকাশ্যে এসেছে সেই ভয়ংকর ভিডিও। যা দেখে আঁতকে উঠছে নেটপাড়া।
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, আচমকা সবুজ পাহাড়ের একাংশ ভেঙে নেমে আসছে বিদ্যুৎ গতিতে। বিরাট মাটি ও পাথরের চাঁই গড়িয়ে নামতে নামতে সামনে যা পাচ্ছে সব নিয়ে গভীর খাদে নেমে যাচ্ছে। বিরাট ভূমি ধসের কারণে কিছু সময়ের জন্য ধুলোর মেঘে ঢেকে যায় গোটা চত্বর। খানিক দূরে পাহাড়ের ঢালে দাঁড়িয়ে এই দৃশ্য দেখেন একদল পর্যটক। স্বভাবতই তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন।
আরও পড়ুন:
‘সুরজিৎ’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে ভাইরাল ভিডিওটি। ইতিমধ্যেই বহু মানুষ দেখে ফেলেছেন সেই ভিডিও। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। যদিও কুমায়ুন জেলার কোথায় এই ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। ভিডিও দেখে চমকে গিয়েছেন নেটাগরিকরা। অনেকেরই বক্তব্য, পাহাড়ি অঞ্চল ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, ভঙ্গিল পর্বত হিমালয়ে অতিরিক্ত গৃহনির্মাণ, পরিকাঠামোর উন্নতির জন্য সুড়ঙ্গ তৈরি করাই কি কাল হচ্ছে?
আরও পড়ুন:
প্রসঙ্গত, সাম্প্রতিক একটানা বর্ষায় পাহাড়ি রাজ্যটির বিভিন্ন অংশ দুর্যোগে বিপর্যস্ত। ভারী বৃষ্টির জেরে বহু জায়গায় ভূমিধস নেমেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। অন্যদিকে উঁচু এলাকাগুলিতে তুষারপাত শুরু হয়েছে। সব মিলয়ে হিমালয়ের প্রকৃতি ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
