নাবালিকাকে হোটেলে আটকে মধুচক্রে নামানোর ছক! পুলিশের রুদ্ধশ্বাস অভিযানে কীর্তি ফাঁস ৪ কর্মীর

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


এক নাবালিকাকে হোটেলে নিয়ে গিয়ে মধুচক্র তথা যৌন ব‌্যবসায় নামানোর ছক! আর তা জানতে পেরেই ঘটনাস্থলে ছুটে যায় কলকাতা পুলিশের আধিকারিকরা। ঘটনায় যুক্ত চারজনকে একেবারে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। যৌন হেনস্তার অভিযোগে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। ধৃত চারজনের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই চক্রের পিছনে আর কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু কীভাবে ওই নাবালিকাকে উদ্ধার করল লালবাজার?

গড়ফার ওই হোটেলে গান গাইলে মোটা টাকা পাওয়া যাবে, সেই টোপ দিয়ে ওই নাবালিকাকে হোটেলে নিয়ে এসে একটি ঘরে আটকে রাখা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন:

জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার গড়ফার একটি হোটেলে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। ধৃতদের নাম আশিস ভরদ্বাজ, শেখ সাহাবুদ্দিন, মুজ্জাফর হোসেন ও স্বরূপ দাস। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা একটি পানশালায় গান গায়। সেই সূত্রেই ওই হোটেলের কর্মীদের চোখে পড়ে যায় সে। গড়ফার ওই হোটেলে গান গাইলে মোটা টাকা পাওয়া যাবে, সেই টোপ দিয়ে ওই নাবালিকাকে হোটেলে নিয়ে এসে একটি ঘরে আটকে রাখা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, বেশ কয়েকদিন ধরে ওই নাবালিকাকে আটকে রাখা হয়েছিল বলেও দাবি। শুধু তাই নয়, অভিযুক্তদের ছক ছিল ওই নাবালিকাকে যৌন ব্যবসায় নামানোর। এমনকী এজন্য ধৃতরা খদ্দেরও খুঁজতে শুরু করে দেন বলে দাবি তদন্তকারীদের। কিন্তু তার আগেই ফাঁস হয়ে যায় ধৃত ওই চারজনের কীর্তি!

জানা যায়, এর মধ্যে কোনওমতে এক পরিচিতকে খবর দেয় হোটেলে কার্যত বন্দি থাকা ওই নাবালিকা। সঙ্গে সঙ্গে ওই পরিচিতই পুলিশকে গোটা ঘটনা জানান। এরপরই শুরু হয় তদন্তকারীদের অভিযান। গড়ফার হোটেলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ওই নাবালিকাকে। শুধু তাই নয়। সেখানেই হাতেনাতে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার সূত্রে পৌঁছাতে ধৃতদের জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *