Nepal Flash Flood | নেপালে হড়পায় নিখোঁজ কলকাতার ৩২ পর্যটক! বাড়ছে উদ্বেগ, জরুরি হেল্পলাইন চালু রাজ্যের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নেপালে হড়পার তাণ্ডবে (Nepal Flash Flood) নিখোঁজ রয়েছেন বহু মানুষ। আর এই নিখোঁজদের মধ্যে রয়েছেন কলকাতার ৩২ জন পর্যটক (Kolkata Vacationers Lacking)। মানস সরোবর দর্শনে (Mansarovar yatra) যাওয়া ওই দলে ৩০ জন পর্যটক এবং দু’জন ভ্রমণ সংস্থার কর্মী রয়েছেন। গত ২১ অগাস্ট কলকাতা থেকে রওনা দিয়ে ২২ অগাস্ট নেপাল পৌঁছান তাঁরা।

ভ্রমণ সংস্থা সূত্রের খবর, বুধবার সকালে নেপাল-তিব্বত সীমান্ত পেরোনোর জন্য রাসুয়া জেলার অভিবাসন দপ্তরে গিয়েছিলেন তাঁরা। কিন্তু হড়পার তাণ্ডবের পর থেকে আর যোগাযোগ করা যাচ্ছে না তাঁদের সঙ্গে। নিখোঁজদের মধ্যে একজন অনাবাসী ভারতীয়ও রয়েছেন। উদ্ধারকাজে হেলিকপ্টার পাঠানো হলেও প্রবল দুর্যোগের কারণে ঘটনাস্থলে নামা সম্ভব হয়নি। তবে আরামবাগ থেকে যাওয়া ৬৫ জনের অন্য একটি পর্যটক দল মূল ঘটনাস্থল থেকে ১২০ কিলোমিটার দূরে সুরক্ষিত রয়েছে।

উত্তর নেপালের ভোটেকোশী নদীতে আচমকা এই বিপর্যয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত ১৫৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া ৭৫০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের তালিকায় কমপক্ষে ১৩৩ জন ভারতীয় রয়েছেন। ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে ফোনে কথা বলেছেন।

এদিকে, বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ও নিখোঁজদের স্বজনদের সহায়তায় পশ্চিমবঙ্গ সরকার ও পুলিশ একাধিক জরুরি হেল্পলাইন চালু করেছে। ভবানীভবন রাজ্য কন্ট্রোল রুমের নম্বর ০ ৩৩-২৪৭৯৩৩১১, ৯১৪৭৮৯০১৮১, ০ ৩৩-২৪৭৯৪০৪৪ এবং ৯১৪৭৮৯০১৪৬। ডিজি কন্ট্রোল রুমের সঙ্গে ৯১৭৪৮৯০১৪৫ নম্বরে যোগাযোগ করা যাবে। কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বর ১৮০০৩৪৫৫৬৭৮ এবং হোয়াটসঅ্যাপ নম্বর ৯৮৭৪৯০২৮৮০। এছাড়া কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসের + ৯৭৭-৯৮৫১৩১৬৮০৭ এবং + ৯৭৭-৯৭০৯১০৭৫০০ নম্বরে সরাসরি যোগাযোগ সম্ভব। পশ্চিমবঙ্গ সরকার ও দূতাবাস যৌথভাবে উদ্ধারকাজ জোরদার করছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *