ধূপগুড়ির ঝাড় আলতা-২ পঞ্চায়েতে উপপ্রধান নির্বাচন ঘিরে বিজেপির কোন্দল, পুলিশের হস্তক্ষেপ

শিক্ষা
Spread the love


ধূপগুড়িঃ জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের (Dhupguri) ঝাড় আলতা-২ নম্বর গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে এল। শুক্রবার দলবদলকারী এক নেতাকে উপপ্রধান নির্বাচিত করার পরেই দলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সামলাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়।

উল্লেখ্য, ১৪ আসনের এই পঞ্চায়েতে নির্বাচনে তৃণমূল ১৩টি এবং বিজেপি ১টি আসন পেয়েছিল। পরবর্তীকালে রাজনৈতিক পটপরিবর্তনে তৃণমূলের ৩ জন সদস্য বিজেপিতে যোগ দেন। এরপর বিজেপির একমাত্র নির্বাচিত সদস্য পপি রায়কে প্রধান নির্বাচিত করা হয়। প্রধান নির্বাচনের পরেও উপপ্রধান নির্বাচন নিয়ে টানাপোড়েন চলছিল।

শুক্রবার দ্বিতীয় দফার প্রক্রিয়ায় তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা বিকাশ অধিকারীকে উপপ্রধান নির্বাচিত করা হয়। তাঁর নাম ঘোষণা হতেই পঞ্চায়েত চত্বরে দলের কর্মীদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। বচসা গড়ায় ধস্তাধস্তিতে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রফিক আলম নামে এক বিজেপি কর্মীকে আটক করে, যদিও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পঞ্চায়েত দখল হলেও দলের এই অভ্যন্তরীণ অসন্তোষ নয়া বোর্ডের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

The submit ধূপগুড়ির ঝাড় আলতা-২ পঞ্চায়েতে উপপ্রধান নির্বাচন ঘিরে বিজেপির কোন্দল, পুলিশের হস্তক্ষেপ appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *