হতাশার রাত ভারতের। শুরু থেকে দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত অলিম্পিক চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের কাছে ১-৩ গোলে হারতে হল হরমনপ্রীত সিংদের। ভারতের সেমিফাইনালের আশা এখন অনেকটাই নির্ভর করছে ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচের উপর। সেই ম্যাচে ইংল্যান্ড জিতলে ভঙ্গ হবে ভারতের শেষ চারের স্বপ্ন।
The Indian Males’s Staff fought onerous, however the Netherlands take house a 3–1 win within the Spherical 2 conflict in Pool E on the FIH Hockey World Cup Belgium & Netherlands 2026. 🏑
We regroup, refocus and go once more in opposition to Argentina on Monday. 🇮🇳💪#HockeyIndia #IndiaKaGame #HWC2026 #INDvsNED pic.twitter.com/3d60tVv57c
— Hockey India (@TheHockeyIndia) August 22, 2026
এদিন শুরুটা খারাপ করেনি ভারত। বল দখলে রেখে দুই উইং ব্যবহার করে বারবার ডাচ বক্সে ঢুকে পড়ছিলেন ভারতীয় খেলোয়াড়রা। তবে ১১ মিনিটে প্রথম বড় সুযোগ পায় নেদারল্যান্ডস। মিডেনডর্পের রিভার্স হিটে চাপে পড়ে যান সুরজ কারকেরা। তবে বল জালে জড়ায়নি। এরপর টানা তিনটি পেনাল্টি কর্নার পায় নেদারল্যান্ডস। তিনবারই রুখে দেন মনপ্রীত সিং। সেই সময় ভারতের রক্ষণ বেশ আঁটসাঁট ছিল। ২০ মিনিটে বিবেক সাগর প্রসাদের দক্ষতায় সুযোগ তৈরি করে ভারত। কিন্তু ডি-এর মধ্যে বলটি নেওয়ার মতো কেউ ছিলেন না। চার মিনিট পর আবার সুযোগ আসে। মনপ্রীতের দারুণ পাস পেয়ে দিলপ্রীত সিং গোলের সামনে পৌঁছে যান। কিন্তু তাঁর শট ডাচ গোলরক্ষক আটকে দেন।
আরও পড়ুন:
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
সর্বশেষ খবর
