দুর্যোগে বাতিল রক্ষণাবেক্ষণের কাজ, রবিবার ব্লু লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


‘আকভান’ আর কতদিন দাপট দেখাবে, তা এখনও অনিশ্চিত। হাওয়া অফিসের পূর্বাভাস, অন্তত রবিবার পর্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি চলবে কলকাতা ও দক্ষিণবঙ্গে। এই দুর্যোগের আগাম আভাস পেয়ে পূর্বনির্ধারিত সূচি বাতিল করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আগামী রবিবার, ২২ নভেম্বর তাদের নির্ধারিত রক্ষণাবেক্ষণের কাজ হবে না। ফলে ওই দিন ব্লু লাইনে গোটা রুটে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আপ ও ডাউনে মেট্রো চলবে। যাত্রীদের জ্ঞাতার্থে শুক্রবার মেট্রোর তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানানো হয়েছে। এতে বড়সড় স্বস্তি পেলেন যাত্রীরা।

আগামী ২২ নভেম্বর, রবিবার রক্ষণাবেক্ষণের কাজ বাতিল করা হয়েছে মেট্রোর তরফে। ফলে সকাল ৯টা থেকে আংশিক নয়, নির্ধারিত সময় অন্তর গোটা রুটেই মেট্রো চলাচল হবে। শহিদ ক্ষুদিরাম, গীতাঞ্জলি, মাস্টারদা সূর্য সেন ও নেতাজি – সবকটি স্টেশন থেকেই আপ ও ডাউনে পাওয়া যাবে মেট্রো। এতে স্বস্তিতে যাত্রীরা।

আরও পড়ুন:

গত সপ্তাহে মেট্রোর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, আগামী চার রবিবার অর্থাৎ ১৫, ২২, ২৯ নভেম্বর ও ৬ ডিসেম্বর ব্লু লাইনে চলবে ট্রাফিক ও সিগন্যাল ব্লক। সেই কারণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই রুটে আংশিক চলবে মেট্রো। দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত আপ ও ডাউনে মেট্রো চলবে বলে জানানো হয়েছিল। মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত কোনও মেট্রো মিলবে না। সন্ধ্যা ৬টার পর স্বাভাবিক হবে পরিষেবা। কিন্তু এই মুহূর্তে কলকাতায় টানা বৃষ্টি চলছে। শুক্রবার তার জেরে নোয়াপাড়ায় মেট্রো ট্র্যাকে জল উঠে রাতের দিকে পরিষেবা ব্যাহত হয়।

এই অবস্থায় ট্রাফিক ও পাওয়ার ব্লক করে মেট্রোর কাজ করা ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা। আবহাওয়া ভালো না থাকলে তাই কাজ হবে না। এসব ভেবেই আগামী ২২ নভেম্বর, রবিবার রক্ষণাবেক্ষণের কাজ বাতিল করা হয়েছে মেট্রোর তরফে। ফলে সকাল ৯টা থেকে আংশিক নয়, নির্ধারিত সময় অন্তর গোটা রুটেই মেট্রো চলাচল হবে। শহিদ ক্ষুদিরাম, গীতাঞ্জলি, মাস্টারদা সূর্য সেন ও নেতাজি – সবকটি স্টেশন থেকেই আপ ও ডাউনে পাওয়া যাবে মেট্রো।এতে স্বস্তিতে যাত্রীরা।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *