‘৪ তারিখের পর দেখে নেব’, ক্যানিংয়ে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা-মারধর! অভিযুক্ত তৃণমূল

‘৪ তারিখের পর দেখে নেব’, ক্যানিংয়ে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা-মারধর! অভিযুক্ত তৃণমূল

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে হামলা-মারধর! বাড়িতেও চলল দেদারে ভাঙচুর! চাঞ্চল্যকর, ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। ঘটনায় অভিযুক্ত শাসকদল তৃণমূল। আগামী কাল, সোমবার রাজ্যে বিধানসভা নির্বাচনের গণনা। ফলে তার আগে এই ঘটনা নিয়ে জোর চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

এই বিষয়ে আরও খবর

ঘটনাটি ঘটেছে, ক্যানিং পশ্চিম বিধানসভার ইটখোলা অঞ্চলের মধুখালী এলাকায়। শনিবার রাতে ওই এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। শনিবার রাতে স্থানীয় তৃণমূল নেতা ইন্দ্রজিৎ সর্দার ও তাঁর অনুগামীরা বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ। লাঠি-রড দিয়ে হামলা চালানো হয়! ভাঙচুর করা হয় একাধিক আসবাবপত্র। শুন্যে গুলিও চলেছে বলে অভিযোগ। বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মারধর করা হয়! ঘটনায় জখম হয়েছেন মহিলা-সহ একাধিক বিজেপি কর্মী। দীপিকা নস্কর ও কবির কৃষ্ণ হালদার নামে দুই বিজেপি কর্মী গুরুতর জখম বলে খবর। ৪ তারিখের পর দেখে নেওয়া হবে। সেই হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।

ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে যায়। তদন্তও শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, যাতে গণনার সময় বিজেপির কেউ উপস্থিত না থাকে, সেজন্যই ওই হামলা তৃণমূলের তরফে করা হয়েছে। ভয় দেখিয়ে ভোটে জিততে মরিয়া শাসকদল! যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। গুলি চালানোর বিষয়টি স্পষ্ট নয়, বলে জানিয়েছেন তদন্তকারীরা।

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *