Elephant calf of Assam with damaged leg airlifted to Vantara, Jamnagar for remedy

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


জীবনযুদ্ধ যে কতটা কঠিন, জন্মেই তা টের পেয়েছিল ‘রাজা’। পা ভাঙা, অসুস্থ শরীর। উঠে দাঁড়ানো দূর অস্ত, বসতেও সে পারে না। এখন তো রীতিমতো মৃত্যুর সঙ্গে লড়ছে সে। সুস্থ করে তুলতে এতদিন কম চেষ্টা করেনি বিশেষজ্ঞ দল। কিন্তু কাজ কিছুই হয়নি। বাধ্য হয়ে ‘রাজা’কে ২৫০০ কিলোমিটার দূরে চিকিৎসার জন্য পাঠাতে হয়েছে। গুজরাটের ‘বনতারা’, যা কিনা বন্যপ্রাণীদের সবচেয়ে নিশ্চিন্ত আশ্রয়, সেখানেই পাঠানো হয়েছে ৭ সপ্তাহের শাবককে। হ্যাঁ, রাজা একটি হস্তীশাবক। আপাতত তাকে সুস্থ করে তোলাই এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ‘বনতারা’র চিকিৎসকদের কাছে। ‘বনতারা’র মালিক অনন্ত আম্বানির একান্ত উদ্যোগে জরুরিকালীন চিকিৎসা চলছে তার।

গত ২ অক্টোবর অসমের গোগামুখে ১১বছরের একটি হাতি জন্ম দেয় শাবকের। সে-ই ‘রাজা’। কিন্তু তার মা একেবারেই অনভিজ্ঞ এবং কিছুটা অসুস্থও ছিল। সন্তান প্রসবের সময়ে সে অত্যন্ত ভীত ছিল। পরিস্থিতি ঠিকমতো বুঝতে না পেরে শাবককে লাথি মারে সে। তাতেই জন্মমুহূর্তে পায়ের সবচেয়ে বড় হাড়টি ভেঙে যায় সদ্যোজাতর। ফলে ৭ সপ্তাহ পরও উঠে দাঁড়াতে পারেনি রাজা।

আরও পড়ুন:

অসমের বনদপ্তর সূত্রে জানা যাচ্ছে, গত ২ অক্টোবর অসমের গোগামুখে ১১বছরের একটি হাতি জন্ম দেয় শাবকের। সে-ই ‘রাজা’। কিন্তু তার মা একেবারেই অনভিজ্ঞ এবং কিছুটা অসুস্থও ছিল। সন্তান প্রসবের সময়ে সে অত্যন্ত ভীত ছিল। পরিস্থিতি ঠিকমতো বুঝতে না পেরে শাবককে লাথি মারে সে। তাতেই জন্মমুহূর্তে পায়ের সবচেয়ে বড় হাড়টি ভেঙে যায় সদ্যোজাতর। ফলে ৭ সপ্তাহ পরও উঠে দাঁড়াতে পারেনি রাজা। এমনকী জন্মের পর থেকে পায়ের চিকিৎসার জন্য পশু চিকিৎসকদের তত্বাবধানে থাকায় মাতৃদুগ্ধও পায়নি। সবমিলিয়ে শারীরিক আঘাতের পাশাপাশি অপুষ্টিও তাকে ঘিরে ধরে। এমতাবস্থায় অসমের পশু চিকিৎসকরা কিছুতেই রাজাকে সুস্থ করে তুলতে পারছিলেন না।

অসমে ‘রাজা’র চিকিৎসা বনকর্মীদের, ছবি: সংগৃহীত

এরপর ‘বনতারা’র সঙ্গে পরামর্শক্রমে তাকে দেশের অপর প্রান্ত, গুজরাটের জামনগরে নিয়ে গিয়ে চিকিৎসার কথা ভাবা হয়। কিন্তু আহত রাজাকে সড়কপথে ২৫০০ কিলোমিটার নিয়ে যাওয়া কঠিন ছিল। তাই তড়িঘড়ি বিমানে করে তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় জামনগরের ‘বনতারা’য়। দ্রুত আপৎকালীন চিকিৎসা শুরু হয়। ‘বনতারা’র সিইও ভিভান করনি জানিয়েছেন, রাজা ভাঙা পা নিয়ে এসেছে আমাদের কাছে, কিন্তু ওর মন ভাঙেনি। সাত সপ্তাহ ধরে জীবনযুদ্ধ সে একাই করেছে। এবার আমাদের দায়িত্ব, তাকে নিজের পায়ে দাঁড় করানো। অনন্ত আম্বানির নিজস্ব উদ্যোগে হাতিটিকে বিমানে নিয়ে আসা হয়েছে, ওর চিকিৎসা চলছে। আমরা আশা করি, তাকে খুব শিগগিরই দৌড়তে দেখব।” উল্লেখ্য, রাজাই প্রথম নয়। এর আগে আরও দুই মুমুর্ষু হাতিকে এভাবেই জামনগরে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়েছে। এভাবেই দিনদিন অনন্ত আম্বানির ‘বনতারা’ হয়ে উঠছে বন্যপ্রাণীদের নিরাপদ আশ্রয় ও ভরসার জায়গা।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *