তোলাবাজি থেকে শৃঙ্খলাভঙ্গ! সরানো হল কোচবিহারের একাধিক নেতাকে, শুদ্ধকরণের পথে বিজেপি?

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স’, ‘বরদাস্ত নয় তোলাবাজি’। বাংলায় নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে একাধিকবার মুখ্যমন্ত্রী থেকে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের মুখে বারবার শোনা গিয়েছে এহেন হুঁশিয়ারি। কিন্তু এরপরেও বদলাচ্ছে না পরিস্থিতি! এবার তাই কড়া পদক্ষেপের পথে হাঁটল বঙ্গ বিজেপি। তিনজন মন্ডল সভাপতি-সহ মোট আট জনকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দিল জেলা বিজেপি। এই আটজনের কারোর বিরুদ্ধে তোলাবাজি, কেউ আবার দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব জড়িয়ে বলে অভিযোগ। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে জেলা বিজেপির তরফে নির্দেশিকা জারি করা হয়েছে।

জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন জানিয়েছেন, দলীয় শৃঙ্খলাভঙ্গ, দলের পদে থেকে কর্মীদের হুমকি দেওয়ার মত বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তিনজন মন্ডল সভাপতি-সহ মোট আটজনকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, সিতাই বিধানসভার ৬ নম্বর মণ্ডল সভাপতি ধনঞ্জয় বর্মন, নাটাবাড়ি বিধানসভার পাঁচ নম্বর মন্ডল সভাপতি মনোরঞ্জন বর্মন, শীতলকুচি বিধানসভার ৫ নম্বর মন্ডল সভাপতি পবিত্র অধিকারী এবং ওই মন্ডলের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ সরকার, সিতাই দু’নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক দীপঙ্কর রায় এবং সিতাই ৬ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক দীননাথ বর্মনের সঙ্গে জেলা বিজেপির কার্যকরী কমিটির সদস্য তরণীকান্ত বর্মন এবং আমন্ত্রিত জেলা কমিটির সদস্য পঙ্কজ সাহাকে তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন জানিয়েছেন, দলীয় শৃঙ্খলাভঙ্গ, দলের পদে থেকে কর্মীদের হুমকি দেওয়ার মত বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তিনজন মন্ডল সভাপতি-সহ মোট আটজনকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া যায় সেটা রাজ্য নেতৃত্বের উপর ছেড়ে দেওয়া হয়েছে। জেলা

জেলা বিজেপির তরফে জারি করা নির্দেশিকা।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, বিজেপির সিতাই ৬ নম্বর মণ্ডল সভাপতি ধনঞ্জয় বর্মন গোষ্ঠীদ্বন্দ্বের জর্জরিত এবং তাঁর বিরুদ্ধে স্থানীয় কর্মী সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। তাছাড়া নাটাবাড়ি ৫ নম্বর মন্ডলের সভাপতির মনোরঞ্জন বর্মনকে সম্প্রতি বিপুল পরিমাণ টাকার সঙ্গে দেখা গিয়েছিল। সেই ঘটনাতে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাছাড়া শীতলকুচি ৫ নম্বর মন্ডলের সভাপতি পবিত্র অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের সঙ্গে যোগ সাজসের অভিযোগ উঠেছিল এবং তাঁকে লক্ষ্য করে দলের কর্মী সমর্থকরা ডিম পর্যন্ত ছুড়েছিলেন। তাছাড়া জেলা কমিটির আমন্ত্রিত সদস্য পঙ্কজ সাহার বিরুদ্ধে এক ব্যবসায়ীকে অপহরণ করে তার কাছ থেকে মুক্তিপণ নেওয়ার অভিযোগ রয়েছে। দিনহাটার তরণীকান্ত বর্মনের বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্বে জড়িত হওয়ার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *