তালিবানকে আধুনিক যুদ্ধের প্রশিক্ষণ! পাকিস্তানের কোমর ভাঙতে নয়া চাল ‘ভারতবন্ধু’ রাশিয়ার

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধের মাঝেই এবার ইসলামাবাদের বিরুদ্ধে বিরাট কূটনৈতিক চাল ‘ভারতবন্ধু’ রাশিয়ার। জানা যাচ্ছে, রাশিয়ার তরফে এবার তালিবানকে আধুনিক যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হবে। এই পদক্ষেপ পাকিস্তানের জন্য ‘বিপদঘণ্টা’ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। গোটা ঘটনায় কপালে ভাঁজ পড়েছে ইসলামাবাদের।

সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, রাশিয়ার বৃহত্তম সামরিক মহড়া ‘সেন্টার ২০২৬’-এ অংশ নিতে মস্কো পৌঁছেছে তালিবানের উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি দল। যার নেতৃত্বে রয়েছেন তালিবানের আবদুল্লা বিন মাসুদ কোরের কমান্ডার মাওলাভি নাসিবুল্লা মাদানি। জানা যাচ্ছে, এই মহড়ায় তালিবানের প্রতিনিধিরা রাশিয়ার অত্যাধুনিক ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রোবোট যুদ্ধের কৌশল পর্যবেক্ষণ করেন। এখানেই চিন, ভারত, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, উজবেকিস্তান-সহ একাধিক দেশের সামরিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এই সামরিক মহড়ায় তালিবানের প্রবেশ শুধুমাত্র নিছক সফর নয়, এর নেপথ্যে বিরাট কূটনৈতিক পরিকল্পনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

রুশ সামরিক মহড়ায় তালিবানের প্রবেশ শুধুমাত্র নিছক সফর নয়, এর নেপথ্যে বিরাট কূটনৈতিক পরিকল্পনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

মস্কোর এই সামরিক মহড়ার আগেই অবশ্য গত ২৭ মে মস্কোয় আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামের মঞ্চে রাশিয়া ও তালিবানের মধ্যে প্রথম সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে উপস্থিত ছিলেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু ও তালিবানে প্রতিরক্ষামন্ত্রী মাওলাভি মহম্মদ ইয়াকুব। এরপর এই মহড়ায় তালিবান যে আধুনিক যুদ্ধ পদ্ধতি, যুদ্ধাস্ত্রের ব্যবহার ও প্রশিক্ষণের খুঁটিনাটি সম্পর্কে ওয়াকিবহাল হবে তা বলার অপেক্ষা রাখে না। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে পাকিস্তানের ঘুম ছুটেছে।

উল্লেখ্য, ২০২৫ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে তালিবান সরকারকে স্বীকৃতি দিয়েছিল রাশিয়া। সন্ত্রাসবাদী তালিকা থেকেও বাদ দেওয়া হয় তালিবানের নাম। কূটনৈতিক মহলের মতে, পাকিস্তানের লাগাতার সীমান্ত হামলার মুখে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে রাশিয়ার দিকে ঝুঁকছে কাবুল। যা ইসলামাবাদের জন্য যথেষ্ট উদ্বেগের। প্রসঙ্গত, গত কয়েকমাস ধরে আফগানিস্তানে লাগাতার বিমান হামলা চালাচ্ছে পাকিস্তান। তাদের অভিযোগ, আফগানিস্তান তাদের দেশে টিটিপি জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। তবে পাকিস্তানের অভিযোগ পুরোপুরি খারিজ করে তালিবান জানিয়েছে, ইসলামাবাদ তাদের দেশের সাধারণ মানুষকে নিশানা করে লাগাতার হামলা চালাচ্ছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *