লাগাতার হারেও শিক্ষা হয়নি পাকিস্তানের। নির্লজ্জতার এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে ১৫ বছরে বৈভব সূর্যবংশীকে ট্রোল করে। সেই করেও অবশ্য হারতে হল। কিন্তু কেন এমন করলেন পাকিস্তানের সাইম আয়ুব? প্রাক্তন পাক ক্রিকেটার কামরান আকমল মনে করেন, সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য। বৈভবের সঙ্গে সাইম যা করেছেন, তা একেবারেই ভালোভাবে নিচ্ছেন না প্রাক্তন পাক তারকা।
এশিয়াডে সোনার লড়াইয়ে মুখোমুখি ভারত-পাক। বৈভব চার-ছক্কা মেরেই শুরু করেছিল। কিন্তু সাইমের বল অযথা রিভার্স সুইপ করতে যায়। বল ব্যাটের কোণায় লেগে সোজা উইকেটকিপারের হাতে জমা পড়ে। মাত্র ১৫ রানে আউট হয় বৈভব। আর সে যখন ফিরে যাচ্ছে, তখন হাত দিয়ে কোলে বাচ্চা দোলানোর ইঙ্গিত করেন পাক অলরাউন্ডার। আসলে বৈভবের বয়স মাত্র ১৫। তাকে আউট করে সেটাকেই ব্যঙ্গ করল সাইম।
আরও পড়ুন:
আকমল বলছেন, “এগুলো অনেকদিন ধরেই হচ্ছে। আমাদের তো পারফরম্যান্স ভালো না। তাই আমরা সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য এসব করছি। ম্যানেজমেন্টের এগুলো নিয়ে ভাবা উচিত। এটা আন্তর্জাতিক ক্রিকেট। ওর বয়স ১৩, ১৪, ১৫ যাই হোক না কেন, আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। সাইম আয়ুব তো বাচ্চা নয়। তাঁর নিজের পারফম্যান্সে মনোযোগ দেওয়া উচিত।”
INSTANT KARMA HAS ENTERED THE CHAT!
Saim Ayub obtained 15-year-old Vaibhav Sooryavanshi out…
Then got here the celebration.
He made a “child within the cradle” gesture, showing to mock the teenage Indian opener after taking his wicket.
However cricket had a response prepared.
The following… pic.twitter.com/92tjbTMnEH
— Anil Bansal (@dilseanilbansal) October 3, 2026
তবে এই ঘটনার বদলা বেশ ভালোভাবেই নিয়েছেন অভিষেক শর্মারা। তিনি ২৮ বলে ৬১ রান করেন। সাইম শেষ পর্যন্ত ৪ ওভারে ৪৭ রান দেন। পরে যখন সাইম ফিল্ডিং করছিলেন, তখন গ্যালারি থেকে শ্লোগান ওঠে, ‘তুমি ক্যাচ ছেড়ে দাও, আমরা পাকিস্তানকে জল দেব।’ শেষমেশ ভারত ম্যাচ জিতে এশিয়াডে সোনা পকেটে ভরে নেয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
