টিম ইন্ডিয়ায় ফিরছেন বাংলার দুই পেসার! আগরকর সরতেই বড় সিদ্ধান্তের পথে নয়া বোর্ড নির্বাচক

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


ইরানি কাপে আগুনে ফর্মে ছিলেন বাংলার দুই পেসার। দু’জনেই জাতীয় দলের র‍্যাডার থেকে কিছুটা দূরে ছিলেন। এতদিন টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক ছিলেন অজিত আগরকর। তাঁর মেয়াদ ফুরিয়েছে। ভারতের নিউজিল্যান্ড সফরের দল নির্বাচন করবেন আরেক প্রাক্তন ক্রিকেটার। আর সেখানে ডাক পেতেন পারেন বাংলার দুই পেসার মুকেশ কুমার ও আকাশ দীপ।

সদ্য ইরানি কাপ জিতেছে অবশিষ্ট ভারত। মুকেশ কুমার ও আকাশ দীপ, দুই বাংলার পেসারের দাপটে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জয় পেয়েছে ঋষভ পন্থের দল। মাত্র ৩৩ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন মুকেশ। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট। অন্যদিকে ২৫ রান দিয়ে আকাশের শিকার ৩ উইকেট। দুই ইনিংসে ৬ উইকেট। ভারতের হয়ে ভালো শুরু করার পর চোটের কবলে পড়েন আকাশ দীপ। শেষবার ইংল্যান্ড সফরের অন্যতম নায়ক ছিলেন। অন্যদিকে মুকেশ শেষবার ভারতের হয়ে টেস্ট খেলেন ২০২৪-এ।

আরও পড়ুন:

সামনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ফরম্যাটের সিরিজ। ফিট থাকলে আকাশের দলে ঢোকা নিয়ে সংশয় থাকার কথা ছিল না। সেটাই হতে চলেছে বলে খবর। ১৯ নভেম্বর থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ডের টেস্ট সিরিজের দলে আকাশ থাকতে পারেন। সেই সঙ্গে মুকেশও আলোচনায় চলে এসেছেন। সদ্য চোট পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে তাঁর চিকিৎসা চলছে। সাম্প্রতিক সময়ে চোট-আঘাত নিয়ে যা বিতর্ক চলছে, তাতে প্রসিদ্ধকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বোর্ড। ফলে মুকেশ দলে ঢুকতে পারেন। জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, গুর্নুর ব্রারের সঙ্গে বাংলার দুই পেসার অকল্যান্ডগামী বিমানে উঠতে পারেন।

সেই দল বেছে নেবেন প্রজ্ঞান ওঝা। গত রবিবার আনুষ্ঠানিকভাবে অজিত আগরকরের মেয়াদ শেষ হয়েছে। তাঁর বিকল্পের নাম ঘোষণা হয়নি। আগামী সপ্তাহে ওড়িশার প্রাক্তন ক্রিকেটার প্রজ্ঞানের নেতৃত্বে নির্বাচন কমিটির বৈঠক হওয়ার কথা। তবে সেদিন নতুন নির্বাচক বেছে নেওয়া হবে কি না, জানা যায়নি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *