জলপাইগুড়ি : জলপাইগুড়ি (Jalpaiguri) শহরের বেসরকারি নার্সিংহোমগুলিতে ফায়ার অডিট চালাল দমকল বিভাগ। সোমবার শহরের বজরাপাড়া, রাজবাড়ি পাড়া ও থানা মোড় সংলগ্ন তিনটি নার্সিংহোমে এই অভিযান চলে। পরিদর্শনে রাজবাড়ি পাড়ার একটি নার্সিংহোমে অগ্নিনির্বাপণ ব্যবস্থায় বড়সড় গাফিলতি ধরা পড়ে। ওই নার্সিংহোম কর্তৃপক্ষকে কড়া সতর্কবার্তা দিয়েছেন দমকল আধিকারিকরা।
এদিন নার্সিংহোমগুলির অগ্নিনির্বাপণ যন্ত্রপাতির অবস্থা, বিল্ডিং ও ফায়ার প্ল্যান, ফায়ার লাইসেন্স এবং কর্মীদের তৎপরতা খতিয়ে দেখতে ‘মক ড্রিল’ করানো হয়। বাকি দুটি নার্সিংহোমে বড় কোনও ত্রুটি মেলেনি। জলপাইগুড়ি দমকলের ওসি ধর্মেন্দ্র কুমার রায় জানান, ত্রুটি থাকা নার্সিংহোমটিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। জলপাইগুড়ি দমকল বিভাগের অফিসার ইনচার্জ ধর্মেন্দ্র কুমার রায় জানিয়েছেন, একটি নার্সিংহোমে বেশ কিছু খামতি রয়েছে। তা নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। এই রকম পরিদর্শন চলবে। আগামীদিনে পরিদর্শনের সময় ফের গাফিলতি নজরে এলে কড়া পদক্ষেপের হুশিয়ার দেওয়া হয়েছে দমকল বিভাগের তরফে।
The put up Jalpaiguri | রোগী সুরক্ষা প্রশ্নের মুখে? জলপাইগুড়ির নার্সিংহোমে ফায়ার অডিটে মিলল বড়সড় গাফিলতি appeared first on Uttarbanga Sambad.
