শশীকেশ রায়, কোচবিহার: কোচবিহারের (Cooch Behar) দমকল দপ্তরে অভিযান চালাল দুর্নীতি দমন শাখা (Anti Corruption Bureau)। শুক্রবার দুপুরে বিভাগীয় দমকল আধিকারিক সাধন কুমার দাসের (Sadhan Kumar Das) কার্যালয়ে এই তল্লাশি চালানো হয়। আচমকা এই অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
সূত্রের খবর, বিভিন্ন ভবনের ফায়ার লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক লেনদেন সংক্রান্ত একটি গুরুতর অভিযোগ উঠেছিল ওই আধিকারিকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে শীতলকুচির এক বাসিন্দার কাছ থেকে অর্থ নেওয়ার সময় তাঁকে হাতেনাতে আটক করে দুর্নীতি দমন শাখার দল। ঘটনার পরপরই সংশ্লিষ্ট কার্যালয়ে অভিযান চালানো হয়। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত অভিযুক্ত আধিকারিক বা সংশ্লিষ্ট দপ্তরের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
The submit ঘুষ নেওয়ার অভিযোগে কোচবিহারের দমকল আধিকারিকের দপ্তরে দুর্নীতি দমন শাখার অভিযান appeared first on Uttarbanga Sambad.
