Gautam Gambhir’s coach dismissed allegations of a spiritual angle behind Mohammed Siraj’s omission

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জায়গা হয়নি মহম্মদ সিরাজের। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। ভারতের কোচ গৌতম গম্ভীরের সিদ্ধান্তে অখুশি দেশের ক্রিকেটভক্ত থেকে প্রাক্তন ক্রিকেটাররা। এর মধ্যে রাজনীতির রংও লেগেছে সিরাজের বাদ পড়ার ঘটনায়। ‘হিন্দু-মুসলিম’ বিতর্কও শুরু হয়েছে। এবার মুখ খুললেন গম্ভীরের ‘গুরু’। ভারতীয় দলে ‘হিন্দু-মুসলিম’ বিতর্ক নিয়ে সপাটে জবাব দিলেন তিনি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে চারজন পেসারকে খেলাচ্ছে ভারত- জশপ্রীত বুমরাহ, আকাশ দীপ, অংশুল কম্বোজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। প্রশ্ন উঠছে, ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করা সত্ত্বেও কেন সিরাজকে রাখা হল না প্রথম একাদশে? এর আগে মহম্মদ শামিকে বাদ দেওয়া নিয়েও বিতর্ক হয়েছিল। অনেকে আবার আঙুল তুলছেন কোচ গম্ভীরের দিকে। যিনি কি না একসময় বিজেপি’র সাংসদ ছিলেন। এবার মুখ খুললেন গম্ভীরের ছোটবেলার কোচ সঞ্জয় ভরদ্বাজ।

আরও পড়ুন:

তাঁর সাফ কথা, দল নির্বাচনে কোনও ধর্মীয় বিভাজন করা হয় না। ভরদ্বাজ বলেন, “এসব যুক্তিহীন কথা। ভারতীয় দলে কোনও হিন্দু-মুসলিম বিভাজন নেই। সবাই ভারতীয় দলের হয়ে খেলে। গম্ভীর সবসময় মহম্মদ সিরাজের পাশে ছিল। যদি সিরাজ প্রথম একাদশে না থাকে, তাহলে সেটা দলের প্রয়োজন হিসেবে ঠিক হয়। কী কম্বিনেশন, প্লেয়াররা কোথায় খেলবে, তাঁদের ফর্ম এগুলো দেখা হয়। গম্ভীর কারও উপর ব্যক্তিগত রাগ পুষে রাখে না। ওর লক্ষ্য হল, ভালো দল তৈরি করা। এমনকী বিসিসিআইও হিন্দু-মুসলিম বিভাজন করে না। এই ধরনের অভিযোগ ভিত্তিহীন।”

উল্লেখ্য, সিরাজের বাদ পড়া নিয়ে কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ প্রশ্ন তুলছেন, “ওর নাম সিরাজ, সেটাই বাদ পড়ার কারণ হিসাবে যথেষ্ট নয় কি? বৈষম্যটা স্পষ্টই বোঝা যাচ্ছে।” পালটা বিজেপি’র মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী বলেন, “কংগ্রেসে লজ্জা হওয়া উচিত। এখন ক্রিকেট দলের প্রথম একাদশ নিয়েও ভোটের রাজনীতি করছে ওরা। কংগ্রেস বলছে সিরাজকে বাদ দেওয়া হয়েছে কারণ ও মুসলিম। মনে রাখা উচিত, প্রত্যেক ক্রিকেটারই ভারতের জার্সি পরে নামেন, দেশের প্রতিনিধিত্ব করেন। ভারতীয় দলের মধ্যেও সাম্প্রদায়িক রাজনীতি ঢুকিয়ে ভাগ করার চেষ্টা বন্ধ করা উচিত।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *